পর্যটন খাতে তথ্যপ্রযুক্তির মেলবন্ধনে বদলে যাবে দেশের অর্থনীতি : লায়ন সাইফুল ইসলাম সোহেল
তথ্যপ্রযুক্তি ও আধুনিক ট্যুরিজম ইন্ডাস্ট্রির মেলবন্ধনে দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রত্যয় নিয়ে বরিশালে অনুষ্ঠিত হলো ‘অতিথি ওভারভিউ প্রোগ্রা...
তথ্যপ্রযুক্তি ও আধুনিক ট্যুরিজম ইন্ডাস্ট্রির
মেলবন্ধনে দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রত্যয় নিয়ে বরিশালে অনুষ্ঠিত
হলো ‘অতিথি ওভারভিউ
প্রোগ্রাম’। শনিবার (১৩ জুন) বিকেলে নগরীর ঐতিহ্যবাহী জেলা শিল্পকলা
একাডেমি মিলনায়তনে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন করে ‘অতিথি স্কিল ডেভেলপমেন্ট
লিমিটেড। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের চেয়ারম্যান লায়ন
সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ)।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আধুনিক
প্রযুক্তির ছোঁয়ায় পর্যটন শিল্প আজ এক নতুন দিগন্তে প্রবেশ করেছে। সঠিক কর্মপরিকল্পনা
ও সমন্বিত প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক পর্যায়ে এক অনন্য
উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব।এ সময় তিনি আরও উল্লেখ করেন, প্রযুক্তি
ও ট্যুরিজমের মেলবন্ধন শুধু পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতাকেই সহজতর করবে না, বরং এর মাধ্যমে
দেশের তরুণ প্রজন্মের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বর্তমান সরকারের
ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে তাদের প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও
জানান তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
থেকে পর্যটন শিল্পের বিকাশ ও অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন— অতিথি লিমিটেড
এর পরিচালক (অপারেশন) লায়ন ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব:) এস এম ফেরদৌস, অতিথি সফটওয়্যার
সলিউশন লিমিটেড এর পরিচালক খান সাঈদ হাসান, অতিথি সিটি এন্ড রিসোর্ট লিমিটেড এর চেয়ারম্যান
লায়ন এস এম শাহীন, অতিথি প্রপার্টিজ লিমিটেড এর চেয়ারম্যান লায়ন নজরুল ইসলাম চৌধুরী
প্রমুখ।জাঁকজমকপূর্ণ এই আয়োজনে বক্তারা বলেন,
সনাতন পর্যটন ব্যবস্থাকে পেছনে ফেলে বাংলাদেশ এখন স্মার্ট ও অ্যাপভিত্তিক বুকিং সেবায়
প্রবেশ করেছে। অতিথি ডটকম যুগোপযোগী মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেশব্যাপী হোটেল,
রিসোর্ট, কনভেনশন হল এবং পরিবহন খাতের বুকিং প্রক্রিয়াকে সাধারণ মানুষের হাতের মুঠোয়
এনে দিয়েছে। এই উদ্যোগ কেবল গ্রাহকসেবাই সহজ করেনি, বরং দেশীয় ট্যুরিজম ও তথ্যপ্রযুক্তি
খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জাতীয় অর্থনৈতিক উন্নয়নে এক যুগান্তকারী ভূমিকা
পালন করছে। বক্তারা পর্যটন শিল্পের প্রসার ও প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণে নিজ
নিজ অবস্থান থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।লায়ন ইমরান হোসাইন আকাশের উপস্থাপনা ও
অতিথি সিটি এন্ড রিসোর্ট লিমিটেড’-এর সহকারী পরিচালক লায়ন এ বি এম মিজানুর
রহমানের সভাপতিত্বে সম্পন্ন এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটিতে দক্ষিণাঞ্চলের তরুণ আইটি
উদ্যোক্তা, ট্রাভেল ব্লগার ও পর্যটন ব্যবসায়ীদের এক মিলনমেলা ঘটে। আরও উপস্থিত ছিলেন
অতিথি লিমিটেড এর সহকারি পরিচালক (ট্রেনিং) লায়ন বিশ্বজিত গুহ, জিএম (ডেভলপমেন্ট) লায়ন
মো: অনিক তালুকদারসহ অতিথি গ্রুপের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করে জানানো হয়
‘অতিথি ডটকম’ শুধু বুকিং সেবা
দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। দেশের তরুণদের কারিগরি ও প্রযুক্তিগত সুনির্দিষ্ট
প্রশিক্ষণ দেওয়া হবে। ফ্রিল্যান্সিং এবং আধুনিক ট্যুরিজম সেক্টরে তরুণদের স্বাবলম্বী
করতে একটি বড় কর্মযজ্ঞ হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি।
বরিশালের সুধীসমাজ ‘অতিথি গ্রুপের’ এমন যুগোপযোগী
উদ্যোগকে আন্তরিক সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করেন, এই প্রচেষ্টা দক্ষিণাঞ্চলের অপার
পর্যটন সম্ভাবনাকে জাগিয়ে তোলার পাশাপাশি স্থানীয় বেকারত্ব দূরীকরণে ও তরুণদের কর্মসংস্থানে
এক নতুন আশার আলো দেখাবে।