পর্যটন খাতকে ভালো অবস্থানে নিয়ে যেতে চাই : মন্ত্রী

বিগত সময়ে পর্যটন খাতে তেমন কোনো কাজ হয়নি। এটি বর্তমানে কিছুটা রুগ্ন অবস্থায় আছে। আমরা এটিকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানও চান...

বিগত সময়ে পর্যটন খাতে তেমন কোনো কাজ হয়নি। এটি বর্তমানে কিছুটা রুগ্ন অবস্থায় আছে। আমরা এটিকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানও চান পর্যটনকে শিল্পে পরিণত করতে। আমরা সবাই মিলে সেই চেষ্টা করছি। বেসরকারি খাত থেকেও কেউ এগিয়ে এলে পর্যটন উন্নয়নে সহযোগিতা করা হবে।সোমবার (৪ মে) ডিসি সম্মেলনে জেলা প্রশাসকদের সঙ্গে পর্যটন মন্ত্রণালয়ের সেশন শেষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)। মন্ত্রী বলেন, জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনার মূল বিষয় ছিল দেশের পর্যটন শিল্প। প্রতিটি জেলায় ছড়িয়ে থাকা পর্যটন স্থান সংস্কার এবং নতুন পর্যটক আকর্ষণের জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মাঠ পর্যায় থেকে প্রস্তাব এলে মন্ত্রণালয় সেগুলো বাস্তবায়নে সহযোগিতা করবে।