প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয়ে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে ‘অতিথি ডটকম’ : লায়ন আফিয়া কনক

‘অতিথি ওভারভিউ এন্ড গো ক্রিয়েটিভ’ অনুষ্ঠানটি মঙ্গলবার (০৫ মে), হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অতিথি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও স...

‘অতিথি ওভারভিউ এন্ড গো ক্রিয়েটিভ’ অনুষ্ঠানটি মঙ্গলবার (০৫ মে), হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অতিথি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিথি ওভারসিস লিমিটেড এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) লায়ন আব্দুল হান্নান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি সফটওয়্যার সলিউশন লিমিটেড এর পরিচালক লায়ন আফিয়া কনক। তিনি বলেন, বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর, আর প্রযুক্তির যথাযথ ব্যবহারই একটি প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে পারে। ‘অতিথি ডটকম’ প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে। তিনি সবাইকে ডিজিটাল দক্ষতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। অতিথি গ্রুপের সকল পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে ‘ওভারভিউ এন্ড গো ক্রিয়েটিভ’ অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন পাঁচ শতাধিক উদ্যোক্তা।