প্রযুক্তিনির্ভর বিপণন দক্ষতা বাড়াতে ডিজিটাল মার্কেটিং কর্মশালা অনুষ্ঠিত
২৮ জুলাই ২০২৬ (মঙ্গলবার) সন্ধ্যা ৭.৩০ টায় অতিথি লিমিটেড এর ঢাকা বিভাগীয় কার্যালয়ের হলরুমে ডিজিটাল মার্কেটিংয়ের আধুনিক কৌশল ও প্রয়োগ শীর্ষক এক বিশেষ প্রশিক্ষণ কর...
২৮ জুলাই ২০২৬
(মঙ্গলবার) সন্ধ্যা ৭.৩০ টায় অতিথি লিমিটেড এর ঢাকা বিভাগীয় কার্যালয়ের হলরুমে ডিজিটাল
মার্কেটিংয়ের আধুনিক কৌশল ও প্রয়োগ শীর্ষক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন
হয়েছে। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে পেশাদার দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর
বিপণন ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে অত্র অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে
এই ব্যতিক্রমী প্রশিক্ষণের আয়োজন করা হয়।উক্ত সেশনে প্রধান
প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটি সফলভাবে পরিচালনা করেন অতিথি লিমিটেড এর
জিএম (ডিজিটাল মার্কেটিং) ইমরান হোসাইন আকাশ। তিনি বর্তমান যুগের বৈশ্বিক ডিজিটাল মার্কেটিং
ট্রেন্ড, আধুনিক বিপণন প্রযুক্তি ও ডেটা বিশ্লেষণ, সোশ্যাল মিডিয়া অপ্টিমাইজেশন এবং
অত্র কোম্পানীর বাস্তবধর্মী বিভিন্ন কার্যকরী মার্কেটিং কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা
করেন। বাস্তব জীবনের নানা সফলতার উদাহরণ ব্যবহার করে কিভাবে ফ্রিল্যান্সিং ও প্রাতিষ্ঠানিক
বিপণনে শতভাগ সফল হওয়া যায়, তা তিনি অত্যন্ত সহজ ও প্রাঞ্জল ভাষায় সবার সামনে তুলে
ধরেন।প্রশিক্ষণের শেষ
অংশে উপস্থিত প্রশিক্ষণার্থীদের জন্য একটি প্রাণবন্ত ও উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের
আয়োজন করা হয়। সেখানে অংশগ্রহণকারীরা ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার ও বিভিন্ন কৌশলগত
সমস্যার কথা জানান এবং প্রধান আলোচক অত্যন্ত চমৎকারভাবে সেগুলোর তাৎক্ষণিক সমাধান ও
দিকনির্দেশনা দেন। সমাপনী বক্তব্যে আয়োজক কমিটির কর্মকর্তারা এই ধরনের সময়োপযোগী কর্মশালা
নিয়মিত আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সবশেষে প্রধান প্রশিক্ষক ইমরান হোসাইন আকাশকে
বিশেষ সম্মাননা প্রদান ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সফলভাবে এই প্রশিক্ষণ কর্মসূচির
সমাপ্তি ঘটে।