প্রযুক্তিনির্ভর ব্যবসা-বাণিজ্য: আত্মনির্ভরশীলতার পথ দেখাচ্ছে ‘অতিথি ডট কম’
আবদুর রহমান খান:প্রযুক্তিনির্ভর নতুন কর্মসংস্থান তৈরির পথ দেখাচ্ছে দেশীয় অনলাইন প্ল্যাটফর্ম ‘অতিথি ডট কম’। একই সাথে ব্যবসায় নতুনত্ব ও আধুনিক পরিকল্পনা নিয়ে এগিয়...
আবদুর রহমান খান:প্রযুক্তিনির্ভর নতুন কর্মসংস্থান
তৈরির পথ দেখাচ্ছে দেশীয় অনলাইন প্ল্যাটফর্ম ‘অতিথি ডট
কম’। একই সাথে ব্যবসায় নতুনত্ব ও আধুনিক পরিকল্পনা নিয়ে
এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। দেশের পর্যটন খাতের হোটেল, রিসোর্ট, আবাসন ও যাতায়াতসহ
সংশ্লিষ্ট সেবাকে একটি ডিজিটাল ছাতার নিচে এনে অতিথি কেবল জীবনযাত্রাকে স্বাচ্ছন্দ্যই
করেনি, বরং ডিজিটাল অর্থনীতিতে তৈরি করছে নতুন মাত্রা। তাই আধুনিক প্রযুক্তির মাধ্যমে
সহজেই ব্যবসা-বাণিজ্যেও যুক্ত হতে পারছেন তরুণরা। এর মাধ্যমে যুবক-যুবতীদের আত্মনির্ভরশীলতায়
শুরু হয়েছে নতুন দিগন্ত। অপরদিকে, দেশের তরুণ জনগোষ্ঠীর
বড় অংশকে কার্যকর মানবসম্পদে রূপান্তর করতে প্রধান বাধা মূলত সঠিক দিকনির্দেশনা ও ব্যবহারিক
দক্ষতার অভাব। এই ঘাটতি পূরণে কার্যকর ভূমিকা রাখছে অতিথি গ্রুপ‘র সহযোগী উদ্যোগ ‘অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড’। তরুণদের তথ্যপ্রযুক্তি, আতিথেয়তা (হসপিটালিটি) ও আধুনিক সেবা খাতের
উপযোগী করে গড়ে তুলতে দিচ্ছে নিয়মিত প্রশিক্ষণ। ফলে অল্প শিক্ষিত মানুষও পরিণত হচ্ছেন
বাজারমুখী দক্ষ কর্মীতে। এ ছাড়াও অতিথির নিজস্ব
আইটি প্রতিষ্ঠানগুলো গ্রাহকের মানসম্মত সেবার পরিধি বৃদ্ধি এবং ২০৩০ সালের মধ্যে ব্যাপক
কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনায় সমান তালে কাজ করছে। একই সাথে সারাদেশে নতুন উদ্যোক্তা
তৈরির মাধ্যমে গ্রুপটি বাজারে যে অবস্থান করে নিয়েছে। সে কারণে অতিথি‘র উদ্যোক্তা তৈরীর প্রশিক্ষণ ও ব্যবসায়িক ধারণা, তরুণদের এ খাতে আসতে
আরও বেশী উৎসাহী করছে। অপরদিকে, অতিথি ডট কম‘র দীর্ঘমেয়াদি
আধুনিক পরিকল্পনায় যুক্ত হয়ে আর্থিক স্বাবলম্বিতা অর্জনে সফলতা পাচ্ছে যুবসমাজ।বিশেষজ্ঞদের মতে, আত্মনির্ভরশীল
ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অন্যতম পূর্বশর্ত হলো তরুণদের বেকারত্বের চাপ থেকে মুক্ত
করা। চাকরি করার প্রথাগত মানসিকতা থেকে বের করে তরুণদের স্বাবলম্বী উদ্যোক্তা হিসেবে
গড়ে তোলায় অতিথির এই চেষ্টা প্রশংসনীয়। দেশীয় এই উদ্ভাবনগুলোকে জাতীয় নীতিমালায় বিশেষ
উৎসাহ দেওয়া প্রয়োজন, পাশাপাশি গ্রাহক অধিকার ও সেবার মান বজায় রাখতে প্রয়োজনীয় তদারকি
অব্যাহত রাখা উচিত বলেও মনে করছেন তারা। আর‘অতিথি গ্রুপ’র অন্যতম বড় সাফল্য হচ্ছে এর অর্থসামাজিক বিকেন্দ্রীকরণ।
যেমন-প্রতিষ্ঠানটির উদ্যোক্তা তৈরী ও বেকারদের কর্মসংস্থান পরিকল্পনা এবং শক্তিশালী
ব্যবসায়িক নেটওয়ার্কের কারণে, গ্রামীন জনপদে ক্ষুদ্র পেশার সাথে যুক্ত ব্যক্তিরা ছাড়াও
স্থানীয় আবাসন এবং রিসোর্ট ব্যবসায়ীরা সহজে সারাদেশের গ্রাহকদের কাছে পৌঁছাতে পারছেন।
একই সাথে শিক্ষার্থী, গৃহিণী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা স্বাধীন উদ্যোক্তা হিসেবে প্ল্যাটফর্মটিতে
যুক্ত হয়ে নিজস্ব আর্থিক উন্নতি এবং আইটির মাধ্যমে ব্যবসা সহজীকরণের কাজেও লাগাতে পারছেন।
এতে করে সরাসরি গ্রামীণ অর্থনীতিতে যোগ হচ্ছে ‘নতুন মাত্রা‘।