প্রযুক্তিনির্ভর দক্ষতায় দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে সম্ভাবনাময় অতিথি গ্রুপ : লায়ন খলিলুর রহমান
বর্তমান যুগে প্রযুক্তিনির্ভর সেবার বিস্তার শুধু ব্যবসাকে সহজ করছে না, বরং তরুণ ও নতুন উদ্যোক্তাদের জন্য তৈরি করছে আত্মনির্ভরতার নতুন দিগন্ত। প্রযুক্তিনির্ভর দক্...
বর্তমান যুগে প্রযুক্তিনির্ভর
সেবার বিস্তার শুধু ব্যবসাকে সহজ করছে না, বরং তরুণ ও নতুন উদ্যোক্তাদের জন্য তৈরি
করছে আত্মনির্ভরতার নতুন দিগন্ত। প্রযুক্তিনির্ভর দক্ষতা ও ডিজিটাল সংযোগে দেশের সামগ্রিক
অর্থনৈতিক উন্নয়নে সম্ভাবনাময় অতিথি গ্রুপ। গত ৪ এপ্রিল ২০২৬ শনিবার বগুড়ার সদর সাতমাথা
পৌর পার্কের সামনে উড বার্ন হোটেল অ্যান্ড কনভেনশন হলে অনুষ্ঠিত অতিথি ইউজার প্রেজেন্টেশন
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে একথা বলেন লায়ন খলিলুর রহমান। তিনি অতিথি গ্রুপের
প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি এবং ডিজিটাল অর্থনীতির বিকাশে উল্লেখযোগ্য
অবদান নিয়েও বিস্তারিত আলোচনা করেন।অ্যাডভোকেট শাহ আলম লিমন
এর সভাপতিত্বে এবং মোঃ সাব্বির হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত অতিথি ইউজার প্রেজেন্টেশন
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের স্বনির্ভর, সৃজনশীল ও উদীয়মান উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন গোবিন্দ কর্মকার। তিনি অতিথি প্ল্যাটফর্মের কার্যক্রম,
সম্ভাবনা এবং ব্যবহারকারীদের সম্পৃক্ততার বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানটি উদ্যোক্তাদের
জন্য নতুন সম্ভাবনা, ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক ব্যবসা সম্প্রসারণ, আত্মকর্মসংস্থান
এবং প্রযুক্তিনির্ভর উদ্যোগ গড়ে তোলার দিকনির্দেশনা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ আয়োজন
হিসেবে বিবেচিত হয়।
এ সময় বক্তব্য রাখেন মোফাজ্জল
হোসেন। তিনি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, ডিজিটাল মার্কেটিং, ব্যবসা সম্প্রসারণ এবং
অ্যাপভিত্তিক সেবার মাধ্যমে আয় বৃদ্ধির সুযোগ নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
বক্তারা বলেন, দেশের প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা তৈরি, স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী
করা এবং প্রযুক্তির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে অতিথি গ্রুপ ধারাবাহিকভাবে
কাজ করে যাচ্ছে। এমন আয়োজন নতুন উদ্যোক্তাদের মাঝে উৎসাহ, সচেতনতা ও আত্মবিশ্বাস বাড়াতে
কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।