প্রযুক্তিনির্ভর সেবা ও ভবিষ্যৎ রূপরেখার দিকনির্দেশনা অতিথি ওভারভিউ প্রোগ্রাম
অ্যাপভিত্তিক সেবা ও ডিজিটাল পর্যটন খাতে দেশের অন্যতম অগ্রগামী প্রতিষ্ঠান অতিথি গ্রুপ প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, উদ্যোক্তা সৃষ্টি ও স্মার্ট সেবা ব্যবস্থার মাধ্যমে...
অ্যাপভিত্তিক সেবা ও ডিজিটাল পর্যটন খাতে
দেশের অন্যতম অগ্রগামী প্রতিষ্ঠান অতিথি গ্রুপ প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, উদ্যোক্তা
সৃষ্টি ও স্মার্ট সেবা ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে
চলেছে। এরই ধারাবাহিকতায় সোমবার (১৮ মে ২০২৬) সিলেট নগরীর কানিজ প্লাজায় অবস্থিত অতিথি
গ্রুপের সিলেট বিভাগীয় কার্যালয়ে “অতিথি ওভারভিউ
প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়।অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড-এর আয়োজনে
অনুষ্ঠিত এ প্রেজেন্টেশন প্রোগ্রামে অতিথি ডট কম অ্যাপের সার্বিক কার্যক্রম, ডিজিটাল
বুকিং সিস্টেম, উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ, প্রশিক্ষণভিত্তিক সাপোর্ট ও প্রযুক্তিনির্ভর
সেবার বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে সম্ভাবনাময় উদ্যোক্তা, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট
অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়।প্রোগ্রামটি পরিচালনা করেন অতিথি লিমিটেডের
ডেপুটি জেনারেল ম্যানেজার (ট্রেনিং) লায়ন আহমেদ মাহফুজ উল ইসলাম। তিনি অতিথি প্ল্যাটফর্মের
লক্ষ্য, ভিশন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহারই পারে উদ্যোক্তাদের
টেকসই ও স্বনির্ভর করে গড়ে তুলতে। অতিথি ডট কম সেই লক্ষ্যেই দেশের পর্যটন ও আইটি সেক্টরে
সমন্বিত ডিজিটাল সমাধান নিয়ে কাজ করছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিথি লিমিটেডের
জিএম (অপারেশন) – সিলেট বিভাগ লায়ন মোঃ আব্দুল গনি। তিনি
বলেন, অতিথি গ্রুপ শুধু একটি ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নয়; এটি একটি পূর্ণাঙ্গ
প্ল্যাটফর্ম, যা প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে দেশের স্থানীয়
ও জাতীয় অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে। এ ধরনের ওভারভিউ প্রেজেন্টেশন নতুন অংশগ্রহণকারীদের
জন্য অতিথি প্ল্যাটফর্মকে আরও স্পষ্টভাবে বুঝতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা অতিথি গ্রুপের
উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর হিসেবে উল্লেখ করেন। তাদের মতে, এই প্রেজেন্টেশনের মাধ্যমে
তারা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে আরও আত্মবিশ্বাসী হবেন এবং ভবিষ্যতে অতিথি ডট কমের
সঙ্গে যুক্ত হয়ে উদ্যোক্তা হিসেবে কাজ করার অনুপ্রেরণা পাবেন।
ডিজিটাল সেবা, পর্যটন ও প্রযুক্তিনির্ভর
উদ্যোক্তা বিকাশকে কেন্দ্র করে অনুষ্ঠিত এই “অতিথি ওভারভিউ
প্রোগ্রাম” অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি
করে।