প্রযুক্তির কল্যাণে আতিথেয়তায় সমৃদ্ধ আগামীর অভিমুখে অতিথি গ্রুপ
সম্ভাবনার দিগন্তে এক প্রদীপ্ত নক্ষত্র এবং নির্ভরতার সুপরিচিত নাম ‘অতিথি গ্রুপ’। দেশের অর্থনৈতিক বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর সমাজ বিনির্মাণে অন...
সম্ভাবনার দিগন্তে এক প্রদীপ্ত নক্ষত্র
এবং নির্ভরতার সুপরিচিত নাম ‘অতিথি গ্রুপ’। দেশের অর্থনৈতিক
বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর সমাজ বিনির্মাণে অনন্য অবদান রেখেই
এই প্রতিষ্ঠানের পথচলা। অতিথি গ্রুপ এমন এক সুদূরপ্রসারী দর্শন নিয়ে এগিয়ে চলেছে, যেখানে
ব্যবসা কেবল মুনাফা অর্জনের মাধ্যম নয়; বরং গুণগত মান, পারস্পরিক আস্থা ও টেকসই উন্নয়নের
একীভূত রূপ হিসেবে সমাজের কল্যাণে নিবেদিত। তাদের মূল মন্ত্র ‘ওয়ার্ল্ডওয়াইড
ইউনিটি অফ ট্রাস্ট’ স্রেফ কোনো স্লোগান নয়, এটি এই কর্পোরেট
পরিবারের আত্মার প্রতিফলন। পৃথিবীর যে প্রান্তেই তারা কার্যক্রম পরিচালনা করুক না কেন,
মূল উদ্দেশ্য একটাই, আন্তরিক সম্পর্ক ও আর্থসামাজিক রূপান্তরের মাধ্যমে বিশ্বব্যাপী
একটি টেকসই বন্ধন গড়ে তোলা। বহুমাত্রিক বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিই মূলত এই গ্রুপের প্রধান
শক্তি। পর্যটন, তথ্যপ্রযুক্তি, রিয়েল এস্টেট, দক্ষতা উন্নয়ন এবং বিনোদনসহ বিভিন্ন খাতে
তারা সফলভাবে পদচিহ্ন একেঁছে। সময়ের দাবি ও আধুনিকতার মেলবন্ধনে সর্বদা নতুন ধারণা
নিয়ে কাজ করা এবং প্রতিটি সেবায় গ্রাহকবান্ধব ও সৃজনশীল সমাধান নিশ্চিত করাই বাজারে
তাদের স্থায়ী অবস্থান তৈরি করে দিয়েছে। এই মহৎ পথযাত্রায় অতিথি গ্রুপের মূল চালিকাশক্তি
হিসেবে কাজ করছে এর একঝাঁক সহযোগী প্রতিষ্ঠান, যারা নিজ নিজ ক্ষেত্রে সততা ও নিষ্ঠার
সাথে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। গ্রুপের মূল প্রতিষ্ঠান এবং এর জনপ্রিয় ব্র্যান্ড
অতিথি ডট কম (অতিথি লিমিটেড) বর্তমানে অন্যতম অনলাইন বুকিং প্ল্যাটফর্ম। দেশীয় ও আন্তর্জাতিক
পর্যটনকে আরও সহজ, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে এক ছাদের নিচে হোটেল, রিসোর্ট,
অ্যাপার্টমেন্ট, কনভেনশন হল, শেয়ার্ড রুম, ট্রান্সপোর্ট বা রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি
এবং টেলি ডক্টর কনসালটেশনের মতো চমৎকার সব মৌলিক সেবা পৌঁছে দিচ্ছে তারা গ্রাহকদের
দোরগোড়ায়।পর্যটন ও আবাসন খাতের আধুনিক লাইফস্টাইল
ও বিনোদনের নতুন অভিজ্ঞতা নিয়ে কাজ করছে ‘অতিথি সিটি অ্যান্ড
রিসোর্ট লিমিটেড’। আন্তর্জাতিক মানের রিসোর্ট, হাউজিং ও
সিটি প্রজেক্টের মাধ্যমে দেশের রিয়েল এস্টেট ও হসপিটালিটি শিল্পে এটি একটি নতুন অধ্যায়ের
সূচনা করেছে, যা একাধারে অবসর যাপন ও নিরাপদ বিনিয়োগের দারুণ সুযোগ করে দেয়। ভ্রমণ
খাতের আরেকটি আস্থার প্রতীক হলো ‘অতিথি এভিয়েশন অ্যান্ড ওভারসিজ লিমিটেড’। দেশীয় ও আন্তর্জাতিক
পর্যটকদের জন্য নিরাপদ, স্বচ্ছ ও ঝামেলামুক্ত ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি
নিরলসভাবে কাজ করছে, যাদের মূল অঙ্গীকারই হলো প্রতিটি যাত্রাকে আরও সহজ ও আনন্দময় করে
তোলা।শুধু ব্যবসাই নয়, দেশের তরুণ প্রজন্মকে
আন্তর্জাতিক মানের ক্যারিয়ার গঠনে সহায়তা করতে বিশেষ অবদান রাখছে ‘অতিথি স্কিল ডেভেলপমেন্ট
লিমিটেড’। আধুনিক প্রশিক্ষণ,
কারিগরি দক্ষতা বৃদ্ধি, ভাষা শিক্ষা ও পেশাগত কর্মশালার মাধ্যমে তারা কর্মসংস্থানের
ক্ষেত্রে ভিন্নমাত্রা যোগ করেছে। নিজস্ব উদ্যোগের পাশাপাশি সরকারি ও বেসরকারি বিভিন্ন
প্রকল্পের সাথে সম্পৃক্ত হয়ে দক্ষ মানবসম্পদ তৈরিতে অনন্য ভূমিকা রাখছে এই প্রতিষ্ঠানটি।
বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে এই রূপান্তরের আইটি বা কারিগরি শাখা হিসেবে কাজ করছে
‘অতিথি সফটওয়্যার
সলিউশন লিমিটেড’। একটি স্বনির্ভর বাংলাদেশ গঠনে প্রযুক্তিকে মূল চালিকাশক্তি
হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে তারা সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ও মোবাইল অ্যাপ, ডিজিটাল
সলিউশন এবং আইটি ইনফ্রাস্ট্রাকচার সেবা প্রদান করছে, যা মূলত আতিথেয়তা খাতের ডিজিটাল
সমাধান হিসেবে অতিথি ডট কম অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের কাছে পৌঁছে যায়।কাঠামোগত দিক থেকে আধুনিক ও পরিবেশবান্ধব
আবাসন প্রকল্প তৈরি করে সাশ্রয়ী মূল্যে নিরাপদ ঠিকানা নিশ্চিত করছে ‘অতিথি প্রপার্টিজ
লিমিটেড’। নির্ভরযোগ্যতা,
স্বচ্ছতা ও পেশাদারিত্বের মাধ্যমে দেশের আবাসন শিল্পে তারা একটি বিশ্বস্ত নাম হিসেবে
নিজেদের প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর। এছাড়া, ডিজিটাল ইন্ডাস্ট্রির প্রসার এবং অনলাইন
বুকিং প্ল্যাটফর্মকে জনপ্রিয় করতে কাজ করে যাচ্ছে ‘অতিথি মিডিয়া
অ্যান্ড পাবলিকেশন’। এই প্রতিষ্ঠানটি দেশের ট্যুরিজম ও প্রযুক্তি
খাতের বিভিন্ন ইতিবাচক নিউজ ও কনটেন্ট প্রকাশের মাধ্যমে জনসচেতনতা ও কর্মসংস্থান সৃষ্টিতে
ভূমিকা রাখছে।
অতিথি গ্রুপের ভবিষ্যৎ ভিশন অত্যন্ত স্পষ্ট
ও সুদূরপ্রসারী। দেশপ্রেম, দায়িত্ববোধ ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে বাণিজ্যিক সাফল্যের
পাশাপাশি দেশের মানুষের জীবনমান উন্নয়নের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করাই এদের
মূল লক্ষ্য। টেকসই উন্নয়নের নীতিকে গুরুত্ব দিয়ে, পরিবেশবান্ধব প্রযুক্তি ও নৈতিক অনুশীলনের
মাধ্যমে সমন্বিতভাবে একটি স্থিতিশীল ভবিষ্যৎ গড়ে তোলার প্রচেষ্টায় তাদের পথচলা অবিরাম।
আগামী দিনে নতুন নতুন উদ্যোক্তা তৈরি, দেশের পর্যটন ও হসপিটালিটি খাতের আধুনিকায়ন এবং
প্রযুক্তি ও ইলেকট্রনিকস শিল্পে বড় ধরনের সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে গ্রুপটির। বিশেষ
করে অতিথি ডট কম প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে ক্রিয়েটিভ উদ্যোক্তা তৈরির পাশাপাশি দেশের
মাটিতেই ট্যাব, ল্যাপটপ ও টিভিসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য উৎপাদনে বড় বিনিয়োগের দূরদর্শী
লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে অতিথি গ্রুপ। প্রযুক্তির উৎকর্ষ আর মানবিক মূল্যবোধের এই অনবদ্য
মিশেল আগামী দিনে এক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করবে।