পরিকল্পিত নগরায়ণের মাধ্যমেই আবাসন শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চাই : লায়ন সাইফুল ইসলাম সোহেল

আজ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের আবাসন শিল্পের সাথে জড়িত সবাইকে, যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছি। আবাস...

আজ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের আবাসন শিল্পের সাথে জড়িত সবাইকে, যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছি। আবাসন মানুষের মৌলিক চাহিদার অন্যতম। এই মেলা সাধারণ মানুষের সাধ্যের মধ্যে আধুনিক আবাসন সুবিধা সম্পর্কে জানার একটি বড় প্ল্যাটফর্ম হবে। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ তাদের স্বপ্নের আবাসনের সন্ধান পাবেন।সম্প্রতি বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের অভিজাত হোটেল ‘রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’ এর সুপরিসর মেজবান হলে অনুষ্ঠিত অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট-এর বিশেষ আবাসন ও রিসোর্ট মেলার শুভ উদ্বোধনের প্রাক্কালে একথা বলেন প্রধান অতিথি ও উদ্বোধক অতিথি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ)।তিনি বলেন আবাসন মানে শুধু বিনিয়োগ নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ আবাসভূমি নিশ্চিত করা। মানুষ কেবল ইটের পাঁজর বা কংক্রিটের কাঠামো চায় না, তারা চায় একটি সুন্দর, নিরাপদ এবং শান্তির নীড়। আমাদের এই মেলার মূল উদ্দেশ্য হলো গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে এবং সহজ শর্তে আধুনিক আবাসন নিশ্চিত করা। আমরা চাই মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত—সবাই যেন তাদের স্বপ্নের ঠিকানা খুঁজে পায় 'অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট'-এ। প্রযুক্তির সঠিক ব্যবহার ও সুদূরপ্রসারী পরিকল্পিত নগরায়ণের মাধ্যমেই আমরা এ শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চাই।অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে ছিলেন সাবেক অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) এ কে এম শহিদুর রহমান, অতিথি সফটওয়্যার সলিউশন লিমিটেড এর পরিচালক লায়ন আফিয়া কনক, অতিথি লিমিটেড এর পরিচালক লায়ন মো: নূরনবী মৃধা, পরিচালক (প্রশাসন) লায়ন ড. মো: সিরাজুল ইসলাম, পরিচালক (অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল (অব:) লায়ন এস এম ফেরদৌস, অতিথি ওভারসিস এন্ড এভিয়েশন লিমিটেড এর পরিচালক লায়ন আলী আহমাদ মাহমুদ, অতিথি সিটি এন্ড রিসোর্ট লিমিটেড এর পরিচালক লায়ন ইঞ্জিঃ ওয়াহিদুর রহমান আজাদ, সাবেক ডিআইজি খান সাঈদ হাসান প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, আজকের এই আয়োজন আমাদের দেশের আবাসন খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে। আধুনিক ও সুপরিকল্পিত নগরায়ণ এখন আমাদের বড় প্রয়োজন। বর্তমান সময়ে আমরা সবাই একটি নিরাপদ এবং শান্তিময় বাসস্থান খুঁজি। আপনারা যারা এখানে এসেছেন, তারা প্রকল্পের বিস্তারিত দেখে আপনাদের সুন্দর ভবিষ্যতের বিনিয়োগ নিশ্চিত করতে পারেন। অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট প্রকল্পে শুধু থাকার জায়গা নয়, বরং একটি পরিকল্পিত আধুনিক টাউনশিপ হিসেবে গড়ে উঠছে। যেখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক সুযোগ-সুবিধার অপূর্ব সমন্বয় ঘটেছে। যারা বিনিয়োগ করতে চান বা স্বপ্নের ঠিকানা খুঁজছেন, তাদের জন্য এটি একটি বড় সুযোগ। পর্যটন ও থিম পার্কের শেয়ারের পাশাপাশি জমি বা প্লটের মালিকানার সুযোগ দিচ্ছে। এটি একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের সুযোগ, যা স্থানান্তরযোগ্য মালিকানা এবং ভ্যালু অ্যাপ্লিসিয়েশন (মূল্য বৃদ্ধি) নিশ্চিত করে। অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট আবাসন খাতে গুণমান বজায় রেখে মানুষের আস্থার প্রতীক এবং একটি বিশ্বস্ত নাম হিসেবে প্রতিষ্ঠিত হবে সেই প্রত্যাশা করি। অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট চট্টগ্রামের নান্দনিক পরিবেশে পরিকল্পিত নগরায়ণ ও আধুনিক জীবনযাত্রার সমন্বয়ে একটি বিশেষ আবাসন ও পর্যটন প্রকল্পের এই মেলাটি বিনিয়োগকারী এবং গ্রাহকদের একই ছাদের নিচে নিয়ে এসেছে, যা শুধু প্লট বিক্রয় নয়, বরং প্রকৃতির কাছাকাছি একটি সুস্থ, নিরাপদ এবং আধুনিক জীবনযাত্রার পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করছে। যেখানে পরিকল্পিত নগরায়ণের পাশাপাশি প্রকৃতির কাছাকাছি উন্নত জীবনযাত্রার স্বপ্নিল পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই মেলায় বিনিয়োগকারী ও সাধারণ দর্শকদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে, যা চট্টগ্রামের আবাসন খাতে একটি আধুনিক ও পর্যটন সুবিধাসম্পন্ন নিরাপদ বিনিয়োগের সুযোগ তৈরি করেছে।উক্ত বিশেষ আবাসন ও রিসোর্ট মেলায় চট্টগ্রাম বিভাগীয় অফিসের ইনচার্জ ও উপ-পরিচালক লায়ন মঞ্জুর মোর্শেদসহ অতিথি গ্রুপের সকল উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।