প্রযুক্তিতে দক্ষতা উন্নয়নে তরুণদের নিয়ে কাজ করছে অতিথি ডট কম
আবদুর রহমান খান দেশের পর্যটন ও বুকিং সেবার মানোন্নয়নে একটি সমন্বিত, প্রযুক্তিনির্ভর ও ভবিষ্যতমুখী কৌশলগত রোডম্যাপ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে অতিথি...
আবদুর রহমান খান দেশের পর্যটন ও বুকিং সেবার মানোন্নয়নে একটি সমন্বিত, প্রযুক্তিনির্ভর ও ভবিষ্যতমুখী কৌশলগত রোডম্যাপ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে অতিথি ডট কম। তথ্যপ্রযুক্তি, ই-কমার্স এবং পর্যটন খাতের সফল সমন্বয়ে গড়ে ওঠা এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও সহজ, নিরাপদ, স্বচ্ছ ও আধুনিক বুকিং সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি। সাধারণ মানুষের ভ্রমণ ও বুকিং সুবিধা হাতের মুঠোয় এনে দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে অতিথি গ্রুপ।এ ছাড়াও, নতুন নতুন প্রযুক্তির সাথে সাথে তাল মিলিয়ে বদলে যাচ্ছে এ খাতের সামগ্রিক চিত্র। তথ্যপ্রযুক্তি, পর্যটন এবং ই-কমার্স খাতের চমৎকার সমন্বয়ে ভ্রমণপিপাসুদের জন্য নতুন দিগন্তের উন্মোচন করেছে দেশীয় অনলাইন বুকিং প্ল্যাটফর্ম অতিথি অ্যাপ। যা দেশের দ্রুত বর্ধনশীল পর্যটন শিল্পকে শতভাগ ডিজিটালাইজড করার প্রত্যয় নিয়ে ওয়ান-স্টপ বুকিং সলিউশন হিসেবে দেশজুড়ে কাজ করছে।অপরদিকে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, দেশে ৮৮ দশমিক ৪ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করলেও কম্পিউটার ব্যবহার করেন মাত্র ১১ দশমিক ৩ শতাংশ। আর ইন্টারনেট ব্যবহারকারীর হার মাত্র ৫৩ দশমিক ৪ শতাংশ। ডিজিটাল দক্ষতার এই ব্যবধানের প্রভাব পড়ছে নাগরিক সেবা গ্রহণেও। পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, মোটরযান নিবন্ধনসহ বিভিন্ন সরকারি সেবার আবেদন ও প্রক্রিয়ার বড় অংশ অনলাইনে হওয়ায় প্রযুক্তিগত সক্ষমতার ঘাটতি থাকা মানুষকে অন্যের সহায়তা নিতে হচ্ছে। এতে গ্রাহকদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। যা চলে যাচ্ছে তৃতীয় পক্ষের পকেটে। জরিপের তথ্য অনুযায়ী, গত তিন মাসে ৬৪ দশমিক ৪ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী সরকারি চাকরি-সংক্রান্ত তথ্য খুঁজেছেন। খেলাধুলা-সংক্রান্ত তথ্য খুঁজেছেন ৪৯ দশমিক ৮ শতাংশ। অনলাইনে পণ্য বা সেবা কেনার হার ১১ দশমিক ৬ শতাংশ।তাই, অতিথি ডট কম তরুণদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তুলছে প্রতিনিয়ত। যার ছোঁয়ায় একজন মানুষ ভ্রমণ, হোটেল বুকিং, বাস-বিমানের টিকিট বা হল রুমের খোঁজে ভিন্ন ভিন্ন জায়গায় ঘোরার প্রয়োজন নেই। বরং একটি মাত্র অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে সব ধরনের আতিথেয়তা ও যাতায়াত সেবা মিলছে এক ছাদের নিচে-অতিথি অ্যাপ এর মাধ্যমে। বাংলাদেশের এই অনলাইন বুকিং প্ল্যাটফর্মটি মূলত ৬টি মূল খাতের সমন্বয়ে তাদের বহুমুখী সেবা পরিচালনা করছে। অত্যন্ত সহজ, নিরাপদ এবং সাশ্রয়ী বুকিং সেবা প্রদানের কারণে খুব অল্প সময়ের মধ্যে এটি সাধারণ গ্রাহকদের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করেছে।সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে বিটিআরসি‘র চেয়ারম্যান বলেছেন, প্রযুক্তিখাতে কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য ইন্টারনেটের দাম আরও কমিয়ে আনা হবে। বর্তমানে ইন্টারনেট শুধু যোগাযোগের মাধ্যম নয়। শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতের কার্যক্রমের সঙ্গে এটি সরাসরি যুক্ত। তাই শুধু ইন্টারনেট সংযোগ সম্প্রসারণ নয়, উচ্চগতির, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী ইন্টারনেট নিশ্চিত করাও প্রয়োজন।এ ছাড়া গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষেত্রে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও বাজারব্যবস্থায় ডিজিটাল সেবার ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। ডিজিটাল ব্যবহারের ক্ষেত্রে শহর এবং গ্রামের মধ্যেও উল্লেখযোগ্য ব্যবধান রয়েছে বলে জানান। তার মতে, প্রত্যন্ত এলাকার মানুষ প্রযুক্তির মাধ্যমে নতুন সুযোগ তৈরি করতে পারলে সেটিই হবে ডিজিটাল অন্তর্ভুক্তির কার্যকর ফল। অপরদিকে, বিবিএসের তথ্য অনুযায়ী, শহরাঞ্চলে ইন্টারনেট ব্যবহারকারীর হার ৭৫ দশমিক ৭ শতাংশ। গ্রামাঞ্চলে এই হার ৪৩ দশমিক ৬ শতাংশ। দুই এলাকার ব্যবধান ৩২ দশমিক ১ শতাংশীয় পয়েন্ট।