পটিয়ায় অতিথি গ্রুপের বিশেষ ‘ওভার-ভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, পটিয়াচট্টগ্রামের পটিয়া উপজেলার সুচক্রদন্ডীস্থ ‘নাহার পার্ক প্লাটিনাম’-এ ২২ আগস্ট ২০২৬ (শনিবার) অতিথি গ্রুপের এক বিশেষ ‘ওভার-ভিউ প্রোগ্রাম’ অনু...
নিজস্ব প্রতিবেদক, পটিয়াচট্টগ্রামের পটিয়া উপজেলার সুচক্রদন্ডীস্থ
‘নাহার পার্ক প্লাটিনাম’-এ ২২ আগস্ট ২০২৬
(শনিবার) অতিথি গ্রুপের এক বিশেষ ‘ওভার-ভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।
ক্রিয়েটিভ ও বিডিএম আব্দুল জব্বার’র সভাপতিত্বে
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পরিচালক (ট্রেনিং) লায়ন
মাহফুজুল হক ক্যালিস।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন চট্টগ্রাম উত্তর বিভাগীয় ইনচার্জ লায়ন হারুনুর রশিদ, জিএম মাহফুজ উল ইসলাম, জিএম
খলিলুর রহমান, এজিএম লায়ন মীর হোসেন মাসুম, লায়ন বোরহান উদ্দিন ফোরকানী, লায়ন আকবর
হোসেন, রেজাউল করিম এবং অজয় বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ কোম্পানীর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্য অর্জনে কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ
দিকনির্দেশনা প্রদান করেন। বক্তারা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনবল তৈরি
এবং সঠিক পরিকল্পনা বাস্তবায়নের ওপর বিশেষ জোর দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
জানান। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই বিশেষ প্রোগ্রামটি সম্পন্ন হয়।