রাজশাহীতে আলেম-ওলামাদের নিয়ে অতিথি গ্রুপের বিশেষ আয়োজন
জিয়াউর রহমানপ্রাতিষ্ঠানিক স্বচ্ছতা তুলে ধরা এবং সামাজিক মূল্যবোধ ও নৈতিক নেতৃত্বের সাথে আধুনিক সেবার মেলবন্ধন ঘটিয়ে পারস্পরিক আস্থার সেতুবন্ধন তৈরির লক্ষ্যে রাজ...
জিয়াউর রহমানপ্রাতিষ্ঠানিক স্বচ্ছতা তুলে ধরা এবং সামাজিক
মূল্যবোধ ও নৈতিক নেতৃত্বের সাথে আধুনিক সেবার মেলবন্ধন ঘটিয়ে পারস্পরিক আস্থার সেতুবন্ধন
তৈরির লক্ষ্যে রাজশাহীতে অনুষ্ঠিত হলো বিশেষ ওভারভিউ প্রোগ্রাম। অতিথি গ্রুপের উদ্যোগে
গত ১৫ নভেম্বর (রবিবার) প্রতিষ্ঠানটির বিভাগীয় কার্যালয়ে স্থানীয় আলেম-ওলামাদের স্বতঃস্ফূর্ত
অংশগ্রহণে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে এই বিশেষ সেশনটি সম্পন্ন হয়।অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে সেশনটি পরিচালনা
করেন অতিথি লিমিটেডের সহকারী পরিচালক (ট্রেনিং) লায়ন আজাদ রহমান। তিনি অত্যন্ত তথ্যবহুলভাবে
প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও দর্শন, আধুনিক সেবার মান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিস্তারিত
চিত্র উপস্থিত আলেম-ওলামাদের সামনে তুলে ধরেন। পাশাপাশি সমাজের কল্যাণে প্রতিষ্ঠানের
বর্তমান কার্যক্রম এবং আগামীর সুদূরপ্রসারী কর্মপরিকল্পনার সুস্পষ্ট রূপরেখা উপস্থিত
আলেম-ওলামাদের সামনে বিশদভাবে উপস্থাপন করেন।
সেশনে অংশগ্রহণকারী আলেম-ওলামাগণ প্রতিষ্ঠানের
সামগ্রিক কার্যক্রম সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করেন এবং সমসাময়িক প্রেক্ষাপটে এর
ইতিবাচক দিকগুলো নিয়ে গঠনমূলক মতবিনিময় করেন। আয়োজক কর্তৃপক্ষের মতে, সমাজের নৈতিক
অভিভাবকদের সাথে এই সরাসরি সংলাপ প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও পারস্পরিক আস্থার ভিত্তিকে
আরও সুদৃঢ় করবে। সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্য দিয়ে শেষ হওয়া এই আয়োজনে প্রতিষ্ঠানের
সহকারী পরিচালক ও রাজশাহী বিভাগীয় অফিস ইনচার্জ লায়ন আব্দুর রহিম উপস্থিত সকল আলেম-ওলামার
প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।