রাজশাহীতে দুই দিনের আয়োজনে আগামীর রূপরেখা
জিয়াউর রহমান, রাজশাহী:গ্রাহকসেবায় আধুনিকতা ও ব্যবসায়িক পরিধি বিস্তারের স্পষ্ট রূপরেখা তুলে ধরে রাজশাহীতে শেষ হলো অতিথি গ্রুপের দুই দিনব্যাপী বিশেষ কর্মসূচি। বৃহ...
জিয়াউর রহমান, রাজশাহী:গ্রাহকসেবায় আধুনিকতা ও ব্যবসায়িক পরিধি বিস্তারের স্পষ্ট রূপরেখা তুলে ধরে রাজশাহীতে শেষ হলো অতিথি গ্রুপের দুই দিনব্যাপী বিশেষ কর্মসূচি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শুরু হওয়া এই আয়োজন শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে ‘বিশেষ অতিথি ওভারভিউ প্রোগ্রাম’র মাধ্যমে সম্পন্ন হয়।আয়োজনের কেন্দ্রবিন্দুতে ছিলেন অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল। প্রধান অতিথির বক্তব্যে তিনি উত্তরাঞ্চলের মানুষের চাহিদা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটির আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন। আধুনিক, স্বচ্ছ ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনই যে গ্রুপটির প্রধান লক্ষ্য, তা তার বক্তব্যে উঠে আসে।অতিথি লিমিটেডের সিনিয়র ম্যানেজার লায়ন মো. কবির হোসেনের সভাপতিত্বে সমাপনী এই পর্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক লায়ন ড. মো. আশরাফুর রহমান, পরিচালক (অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) লায়ন এস এম ফেরদৌস, অতিথি প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী, অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান লায়ন এস এম শাহীন, পরিচালক লায়ন প্রকৌশলী ওয়াহিদুর রহমান আজাদ এবং অতিথি এভিয়েশন অ্যান্ড ওভারসিস লিমিটেডের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) লায়ন আব্দুল হান্নান। এ ছাড়া গ্রুপটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।আলোচনা পর্বে বক্তারা গ্রুপটির আবাসন ও পর্যটন খাতের চলমান ও ভবিষ্যৎ প্রকল্পগুলোর নানা দিক তুলে ধরেন। পাশাপাশি গ্রাহকদের সাথে দীর্ঘমেয়াদী ও আন্তরিক সম্পর্ক বজায় রাখার কৌশল নিয়েও কথা বলেন। দুই দিনের এই আয়োজনে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।