রাজশাহীতে ‘অতিথি ডট কম’-এর বিশেষ কর্মশালা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীআধুনিক অ্যাপসভিত্তিক সেবার মাধ্যমে দেশের পর্যটন শিল্প ও তথ্যপ্রযুক্তি খাতে যুগান্তকারী ও বৈপ্লবিক পরিবর্তনের অঙ্গীকার নিয়ে রাজশাহীতে সফ...
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীআধুনিক অ্যাপসভিত্তিক সেবার মাধ্যমে দেশের
পর্যটন শিল্প ও তথ্যপ্রযুক্তি খাতে যুগান্তকারী ও বৈপ্লবিক পরিবর্তনের অঙ্গীকার নিয়ে
রাজশাহীতে সফলভাবে সম্পন্ন হলো ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’। ২২ আগস্ট (শনিবার)
নগরীর কুমারপাড়ার আড়ং সংলগ্ন সরকার টাওয়ারের ৪র্থ তলায় এক জাঁকজমকপূর্ণ আবহে এই তথ্যবহুল,
আকর্ষণীয় ও উদ্দীপনাপূর্ণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটির মূল সঞ্চালনা ও পরিচালনায়
ছিলেন অতিথি লিমিটেডের সহকারী পরিচালক (মার্কেটিং) লায়ন সাইফুল ইসলাম সোহাগ। বক্তব্যে
তিনি বলেন, "আমাদের লক্ষ্য কেবল বুকিং সেবা দেওয়া নয়, বরং দেশের পর্যটন সম্ভাবনাকে
বিশ্বমঞ্চে তুলে ধরা। যুগোপযোগী প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা রাজশাহীর অমিত
সম্ভাবনাময় তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করছি, যাতে তারা ঘরে বসেই তথ্যপ্রযুক্তি
খাতের অবারিত সুবিধা কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে
পারেন।"
অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড’-এর আয়োজনে এই
কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী পরিচালক (ডেভেলপমেন্ট) এবং রাজশাহী বিভাগীয়
অফিস ইনচার্জ লায়ন আব্দুর রহিম। এছাড়াও অনুষ্ঠানে জিএম (ডেভেলপমেন্ট) লায়ন নাসির খানসহ
স্থানীয় উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে প্রাণবন্ত
অংশগ্রহণের মাধ্যমে এই আয়োজনকে সফল করে তোলেন।