রাজশাহীতে ‘অতিথি লিমিটেড’-এর স্পেশাল ক্রিয়েটিভ উদ্যোক্তা মিটিং সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীগত ২১ আগস্ট রাজশাহীর কুমারপাড়াস্থ সরকার টাওয়ারে ‘অতিথি লিমিটেড’-এর উদ্যোগে ‘বিশেষ ক্রিয়েটিভ উদ্যোক্তা মিটিং’ অনুষ্ঠিত হয়েছে। নতুন কর্মস...
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীগত ২১ আগস্ট রাজশাহীর কুমারপাড়াস্থ সরকার টাওয়ারে ‘অতিথি লিমিটেড’-এর উদ্যোগে ‘বিশেষ ক্রিয়েটিভ উদ্যোক্তা
মিটিং’ অনুষ্ঠিত হয়েছে। নতুন কর্মসংস্থান
সৃষ্টি, সৃজনশীল উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এবং আধুনিক ব্যবসায়িক কৌশলের দিকনির্দেশনা
দিতে আয়োজিত এই বিশেষ সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক (ট্রেনিং)
লায়ন মো. সাইফুল ইসলাম সোহাগ। সভায় স্থানীয় তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার
সুধীজন স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোঃ সাইফুল ইসলাম সোহাগ সৃজনশীল
আইডিয়াকে সফল ব্যবসায় রূপান্তরের কৌশল এবং ডিজিটাল প্ল্যাটফর্মের সঠিক ব্যবহারের মাধ্যমে
তরুণদের স্বাবলম্বী হওয়ার বাস্তবমুখী পথরেখা বিস্তারিতভাবে তুলে ধরেন।প্রতিষ্ঠানের এজিএম লায়ন মোঃ সোহেল রানা’র সঞ্চালনায় এবং সহকারী পরিচালক ও রাজশাহী ডিভিশনাল ইনচার্জ লায়ন মোঃ আব্দুর
রহিম’র সভাপতিত্বে বিশেষ এই সভা সম্পন্ন হয়। সমাপনী বক্তব্যে সভাপতি বলেন, রাজশাহীর
প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল প্রযুক্তি ও নাগরিক সেবা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দক্ষ ও সৃজনশীল
উদ্যোক্তা তৈরিতে এই আয়োজন অনন্য ভূমিকা রাখবে। অনুষ্ঠানে কোম্পানির স্থানীয় কর্মকর্তাসহ
স্থানীয় উদীয়মান তরুণ উদ্যোক্তা উপস্থিত থেকে এই যুগোপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা
করেন।