রাজশাহীতে অতিথি লিমিটেডের কর্পোরেট ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
জিয়াউর রহমানরাজশাহীর বোয়ালিয়ায় স্বচ্ছ টাওয়ারে অতিথি লিমিটেডের বিভাগীয় কার্যালয়ে সম্পন্ন হলো ‘অতিথি ওভারভিউ’ শীর্ষক কর্পোরেট ওরিয়েন্টেশন প্রোগ্রাম। ২৪ অক্...
জিয়াউর রহমানরাজশাহীর বোয়ালিয়ায়
স্বচ্ছ টাওয়ারে অতিথি লিমিটেডের বিভাগীয় কার্যালয়ে সম্পন্ন হলো ‘অতিথি ওভারভিউ’ শীর্ষক কর্পোরেট ওরিয়েন্টেশন প্রোগ্রাম। ২৪ অক্টোবর
(শনিবার) সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যক্রম, ব্যবসায়িক
সম্ভাবনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।অত্র কোম্পানীর ডিজিএম
(ট্রেনিং) কৃষিবিদ সাখাওয়াত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে সমসাময়িক কর্মপদ্ধতি ও
লক্ষ্য অর্জনের বিভিন্ন কৌশল বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। এ সময় তিনি অংশগ্রহণকারীদের
পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং সুদূরপ্রসারী ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি
তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আয়োজনে বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন এজিএম (সেলস) লায়ন মোহাম্মদ আলম খান। এছাড়া বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা
এবং বিভিন্ন অঞ্চল থেকে আসা উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত
হয়ে ওঠে। এ সময় তথ্যপ্রযুক্তি নির্ভর আধুনিক ব্যবসায়িক ব্যবস্থার মাধ্যমে নিজেদের স্বাবলম্বী
করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকলে।