রাজশাহীতে অতিথি লিমিটেডের মেগা ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত
মো: জিয়াউর রহমান১০ অক্টোবর (শনিবার) রাজশাহীতে অতিথি লিমিটেডের বিভাগীয় কার্যালয়ে মেগা ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছি...
মো: জিয়াউর রহমান১০ অক্টোবর (শনিবার) রাজশাহীতে অতিথি লিমিটেডের
বিভাগীয় কার্যালয়ে মেগা ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের ইনচার্জ ও সহাকারি পরিচালক লায়ন আব্দুর রহিম।প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রতিষ্ঠানের
মূল লক্ষ্য অর্জনে কর্মকর্তা-কর্মচারীদের সুনির্দিষ্ট দায়িত্বশীলতা, পারস্পরিক মেলবন্ধন
এবং সেবার মান বৃদ্ধির ওপর বিশেষ তাগিদ দেন। একই অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে
উপস্থিত ছিলেন ডিজিএম (ট্রেনিং) কৃষিবিদ সাখাওয়াত হোসেন। তিনি পেশাগত উৎকর্ষ সাধন,
কার্যকর যোগাযোগ, পারস্পরিক সমন্বয় ও সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব নিয়ে বিশদ আলোচনার
পাশাপাশি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সম্ভাবনা ও সেবার পরিধি সম্পর্কে সবাইকে একটি সুস্পষ্ট
রূপরেখা প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন জিএম (সেলস) মো: আব্দুল ওয়াদুদ মাসুম, মো: নাসির উদ্দিন, মো: মিজানুর রহমান
এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক বুলবুল আহমেদ। এ সময় কর্মসূচিতে অংশগ্রহণকারী
কর্মকর্তা ও উদ্যোক্তারা পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে প্রতিষ্ঠানের অগ্রযাত্রাকে
আরও বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।