রাজশাহীতে অতিথি লিমিটেডের ম্যানেজার ওয়ার্কশপ প্রোগ্রাম শুরু
মো: জিয়াউর রহমানপ্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে ‘অতিথি লিমিটেড’। এরই ধারাবাহিকতায় কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির...
মো:
জিয়াউর রহমানপ্রযুক্তিনির্ভর
কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে ‘অতিথি লিমিটেড’। এরই ধারাবাহিকতায় কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির
লক্ষ্যে রাজশাহীতে দুই দিনব্যাপী "ম্যানেজার ওয়ার্কশপ প্রোগ্রাম” শুরু হয়েছে।অতিথি
স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড-এর আয়োজনে বোয়ালিয়ায় শেখেরচকের স্বচ্ছ টাওয়ার (৪র্থ তলা)
প্রতিষ্ঠানের বিভাগীয় কার্যালয়ে ১৬ অক্টোবর (শুক্রবার) এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিটি
উদ্বোধন করা হয়, যা আজ ১৭ অক্টোবর (শনিবার) সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হবে। উক্ত কর্মশালাটি প্রধান প্রশিক্ষক হিসেবে পরিচালনা
করছেন উপ-পরিচালক (রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট) লায়ন মোঃ মাহফুজুল হক ক্যালিস। তিনি কর্মকর্তাদের
আধুনিক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং গ্রাহকসেবার মান আন্তর্জাতিক স্তরে উন্নীতকরণের বিভিন্ন
কৌশল ও দিকনির্দেশনা দিচ্ছেন।অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন রাজশাহী ডিভিশনের ইনচার্জ ও সহকারি পরিচালক (ডেভেলপমেন্ট) লায়ন মোঃ
আব্দুর রহিম। তিনি বলেন, "দক্ষ জনবলই প্রাতিষ্ঠানিক সাফল্যের মূল চালিকাশক্তি।
এই আয়োজনের মাধ্যমে আমাদের ব্যবস্থাপকেরা আরও দূরদর্শী হয়ে উঠবেন, যা স্থানীয় পর্যায়ে
উন্নত সেবা প্রদান ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে।"
আয়োজক
পক্ষ জানায়, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন এবং কর্মকর্তাদের পেশাদারিত্বের মান বজায় রাখতে
আগামীতেও এই ধরনের উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত থাকবে। চলমান এই কর্মসূচিতে বিভাগের বিভিন্ন
স্তরের ব্যবস্থাপক ও মাঠপর্যায়ের কর্মকর্তাবৃন্দ সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।