রাজশাহীতে অতিথি লিমিটেডের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মো: জিয়াউর রহমানআধুনিক বিপণন কৌশলে দক্ষ করে তুলতে রাজশাহীতে দিনব্যাপী এক বিশেষ উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর (শনিবার) বোয়ালিয়ায় স্বচ্ছ ট...
মো: জিয়াউর রহমানআধুনিক বিপণন কৌশলে দক্ষ করে তুলতে রাজশাহীতে দিনব্যাপী এক বিশেষ উদ্যোক্তা
উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর (শনিবার) বোয়ালিয়ায় স্বচ্ছ টাওয়ারে অতিথি
লিমিটেডের বিভাগীয় কার্যালয়ে এই ব্যতিক্রমী প্রশিক্ষণের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে সেশনটি পরিচালনা করেন
অত্র প্রতিষ্ঠানের সহকারী পরিচালক (মার্কেটিং) লায়ন সাইফুল ইসলাম সোহাগ। তিনি সমকালীন
বাজারের চ্যালেঞ্জ মোকাবেলা, গ্রাহক আকর্ষণের মনস্তাত্ত্বিক কৌশল, কার্যকর সেলস পলিসি
এবং বর্তমান যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ বিপণন কাঠামোর ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক দিকনির্দেশনা
প্রদান করেন। একই সাথে তিনি তরুণদের নতুন উদ্যোগ শুরু করার ক্ষেত্রে মানসিক দৃঢ়তা বজায়
রাখার আহ্বান জানান।এতে সভাপতিত্ব করেন সহকারী পরিচালক (ডেভেলপমেন্ট) ও রাজশাহী বিভাগীয়
ইনচার্জ লায়ন আব্দুর রহিম। সমাপনী বক্তব্যে তিনি স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থান
সৃষ্টি এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে দক্ষ উদ্যোক্তা তৈরির প্রয়োজনীয়তার কথা উল্লেখ
করেন। সেই সাথে বিভাগীয় পর্যায়ে তৃণমূলের প্রতিভাবান তরুণদের এগিয়ে নিতে প্রতিষ্ঠানের
ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন।
এই প্রশিক্ষণ কার্যক্রমে রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে আসা আগ্রহী
উদ্যোক্তারা অংশ নেন। অংশগ্রহণকারীরা এই ধরনের প্রায়োগিক ও সময়োপযোগী সেশন থেকে প্রাপ্ত
জ্ঞান মাঠপর্যায়ে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন। অত্যন্ত প্রাণবন্ত এবং মিথস্ক্রিয়ামূলক
আলোচনার মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘটে।