রাজশাহীতে উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
লায়ন নাসির খাননতুন ও সম্ভাবনাময় পেশাজীবীদের পেশাগত মানোন্নয়ন এবং উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে অতিথি গ্রুপের উদ্যোগে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশা...
লায়ন নাসির খাননতুন ও সম্ভাবনাময় পেশাজীবীদের পেশাগত
মানোন্নয়ন এবং উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে অতিথি গ্রুপের উদ্যোগে
একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। ৩ অক্টোবর (শনিবার) নগরেরর বোয়ালিয়ায়
স্বচ্ছ টাওয়ারে কোম্পানির বিভাগীয় কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজনে প্রধান প্রশিক্ষক
ও মুখ্য আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী পরিচালক
(ট্রেনিং) লায়ন আজাদ রহমান। তিনি আধুনিক বিপণন কৌশল ও টেকসই ব্যবসা পরিচালন প্রক্রিয়াসহ
করপোরেট ক্ষেত্রে সফল হওয়ার বাস্তবমুখী নানা দিকনির্দেশনা প্রদান করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির সহকারী
পরিচালক (ডেভেলপমেন্ট) ও রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ইনচার্জ লায়ন আব্দুর রহিম। তিনি
তাঁর বক্তব্যে স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে
তরুণদের অনবদ্য ভূমিকার কথা উল্লেখ করেন। একই সঙ্গে নতুনদের ক্যারিয়ারের পথ সুগম করতে
সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।
কর্মশালায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা
থেকে নবীন উদ্যোক্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আয়োজনটি নিয়ে গভীর সন্তোষ প্রকাশ
করে অংশগ্রহণকারীরা জানান, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে এবং সঠিক উপায়ে
ব্যবসা এগিয়ে নিতে এই সেশনটি অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখবে। উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশের
মধ্য দিয়ে এই বিশেষ আয়োজনের সমাপ্তি ঘটে।