রাষ্ট্রপক্ষের প্রত্যাশা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড: অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক:মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়াই রাষ্ট্রপক্ষের প্রত্যাশা বলে জানিয়েছেন অ্যাটর্নি...
নিজস্ব প্রতিবেদক:মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়াই রাষ্ট্রপক্ষের প্রত্যাশা বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, শতাধিক গুম ও খুনের ঘটনায় রাষ্ট্রের দেওয়া ক্ষমতা, অস্ত্র ও বাহিনীর সদস্যদের নিজ দেশের মানুষকে হত্যার কাজে ব্যবহার করেছেন জিয়াউল আহসান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। তিনি জানিয়েছেন, মামলার যুক্তিতর্কে দেশি-বিদেশি বিভিন্ন আদালত ও আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রতিষ্ঠিত আইনগত নজির তুলে ধরা হবে। এই অপরাধের বিচার সম্পন্ন হলে তা বাংলাদেশের বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে।অ্যাটর্নি জেনারেল আরও বলেছেন, এ মামলায় প্রসিকিউশনের পক্ষে মোট ১৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের জবানবন্দি, মামলার নথিপত্র ও অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবে। আইনে নির্ধারিত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আবেদন জানানো হবে।