রাশমিকা–বিজয়ের বিয়ে: লাইক ঝড়, সংবর্ধনায় নিরাপত্তা সতর্কতা
দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মন্দানা ও অভিনেতা বিজয় দেবরকোন্ডা-কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছে। তাঁদের বিয়ের ছবি প্রকাশের পর মুহূর্ত...
দক্ষিণ ভারতীয় জনপ্রিয়
অভিনেত্রী রাশমিকা মন্দানা ও অভিনেতা বিজয় দেবরকোন্ডা-কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে
তুমুল আলোচনা চলছে। তাঁদের বিয়ের ছবি প্রকাশের পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। মাত্র
কয়েক ঘণ্টার ব্যবধানে ছবিটিতে ১ কোটি ৮০ লাখের বেশি লাইক পড়ে, যা ভারতীয় তারকাদের বিয়ের
ছবির ক্ষেত্রে নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে বিয়ে সেরেছেন বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মন্দানা।
বিয়ের সন্ধ্যাতেই প্রকাশ্যে এসেছে তাঁদের চারহাত এক হওয়ার ছবি, যা দেখে শুভেচ্ছায় ভরিয়ে
দিয়েছেন তাঁদের দর্শক-অনুরাগীরা। প্রায় আট বছরের সম্পর্কের শুভ পরিনতি হয়েছে উদয়পুরে।ভক্তদের উচ্ছ্বাসের মধ্যেই
সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সতর্কবার্তা দিয়েছে পুলিশ। সম্ভাব্য অতিরিক্ত ভিড় ও নিরাপত্তাজনিত
ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা
হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন অনানুষ্ঠানিক আয়োজন বা ভক্তদের জমায়েত
থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন। পুলিশ সূত্র জানায়, সংবর্ধনা
অনুষ্ঠানে শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের উপস্থিত থাকার অনুমতি থাকবে। অনাকাঙ্ক্ষিত
পরিস্থিতি এড়াতে অনুষ্ঠানস্থলের আশপাশে ট্রাফিক নিয়ন্ত্রণ এবং নজরদারি জোরদার করা হয়েছে।
ভক্তদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে এবং গুজবে কান না
দিতে।
এদিকে রাশমিকা ও বিজয়ের
বিয়ের ছবিতে তারকাদের শুভেচ্ছা বার্তারও বন্যা বইছে। সহকর্মী ও ভক্তরা নতুন দম্পতির
সুখী দাম্পত্য জীবনের কামনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষকদের মতে, স্বল্প
সময়ে এত বিপুল লাইক পাওয়া ভারতীয় বিনোদন অঙ্গনে বিরল ঘটনা।