রবীন্দ্রসংগীত সম্মেলনের সমাপনীতে গুণী সম্মাননা প্রদান

রাজধানীতে অনুষ্ঠিত হলো জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৪৪তম বার্ষিক অধিবেশন ও রবীন্দ্রসংগীত সম্মেলনের সমাপনী অনুষ্ঠান। শনিবার আয়োজিত এ সমাপনী অধিবেশনে প্রধ...

রাজধানীতে অনুষ্ঠিত হলো জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৪৪তম বার্ষিক অধিবেশন ও রবীন্দ্রসংগীত সম্মেলনের সমাপনী অনুষ্ঠান। শনিবার আয়োজিত এ সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী ফেরদৌসী মজুমদার।সমাপনী আয়োজনের শুরুতেই গুণী সম্মাননা প্রদান করা হয়। এ সময় ‘রবীন্দ্রপদক’ প্রদান করা হয় প্রখ্যাত শিক্ষাবিদ সৈয়দ আকরাম হোসেন-কে। পদক গ্রহণ করে অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, দিনটি তাঁর জীবনের অন্যতম সম্মানের। আয়োজক, বিবেচক ও নির্বাচকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সবার কাছেই তিনি ঋণী। এ প্রসঙ্গে তিনি সাহিত্যিক সুধীন্দ্রনাথ দত্ত-এর ভাষা উদ্ধৃত করে বলেন, ঋণ শোধের জন্য নয়, ঋণ স্বীকারের জন্য।এরপর কিশোর ও সাধারণ বিভাগের চূড়ান্ত প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্য থেকে মোট ৫৬ জনকে এ সম্মাননা দেওয়া হয়।সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে ফেরদৌসী মজুমদার রবীন্দ্রসংগীতের চর্চা ও সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নতুন প্রজন্মের মধ্যে রবীন্দ্রসংগীতের প্রতি আগ্রহ সৃষ্টি ও তা লালন করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, যেখানে সংগীতপ্রেমীদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের এ উদ্যোগ রবীন্দ্রসংগীতের ধারাবাহিক চর্চা ও প্রসারে নতুন প্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।