রংপুরে বিশেষ অতিথি ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত
গত ২ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) সন্ধ্যায় রংপুর সাগাইবারি রেস্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে একটি বিশেষ অতিথি ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অর্ধশতাধিকেরও বেশি উদীয়ম...
গত ২ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) সন্ধ্যায়
রংপুর সাগাইবারি রেস্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে একটি বিশেষ অতিথি ওভারভিউ প্রোগ্রাম
অনুষ্ঠিত হয়েছে। অর্ধশতাধিকেরও বেশি উদীয়মান উদ্যোক্তা এবং বিভাগীয় অফিসের ঊর্ধ্বতন
কর্মকর্তাদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়, যা উপস্থিত সবার
মাঝে ব্যাপক অনুপ্রেরণা ও উদ্দীপনার সৃষ্টি করেছে।অতিথি লিমিটেড-এর এজিএম মোফাজ্জল হোসেন’র সভাপতিত্বে
আয়োজিত অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে পরিচালনা করেন প্রধান অতিথি এবং অত্র কোম্পানির
সহকারী পরিচালক (ট্রেনিং) লায়ন আজাদ রহমান। তিনি প্রতিষ্ঠানের বর্তমান গতিশীল কার্যক্রম,
দূরদর্শী ভবিষ্যৎ পরিকল্পনা এবং কৌশলগত লক্ষ্যসমূহের একটি বিশদ ও তথ্যবহুল ওভারভিউ
সবার সামনে তুলে ধরেন। তাঁর আকর্ষণীয় এই উপস্থাপনাটি উপস্থিত সুধীমহলে গভীর আগ্রহের
সৃষ্টি করে এবং দারুণভাবে প্রশংসিত হয়।
সভাপতির সমাপনী বক্তব্যে অনুষ্ঠানে অংশগ্রহণকারী
সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। চমৎকার ব্যবস্থাপনা ও ফলপ্রসূ আলোচনার
মধ্য দিয়ে অত্যন্ত সফল ও সার্থকভাবে এই আয়োজনের সমাপ্তি ঘটে।