শাহিনকে ঘিরে হোটেল বিতর্ক, তদন্ত শেষে জরিমানার সিদ্ধান্ত
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন আফ্রিদি। হোটেলে নিরাপত্তাবিধি ভঙ্গের অভিযোগে তাকে ১০...
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরে
নতুন বিতর্কের জন্ম দিয়েছেন লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন আফ্রিদি। হোটেলে নিরাপত্তাবিধি ভঙ্গের অভিযোগে তাকে
১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। অভিযোগ উঠেছে, খেলোয়াড়দের নির্ধারিত
আবাসিক এলাকায় অননুমোদিত ব্যক্তিদের প্রবেশের সুযোগ দেওয়ার ঘটনায় তিনি জড়িত ছিলেন।
এ ঘটনায় লাহোর কালান্দার্সের অভ্যন্তরীণ তদন্তের পর শাস্তিমূলক এই সিদ্ধান্ত নেওয়া
হয়েছে।জানা গেছে, হোটেলে নিরাপত্তা প্রটোকল অনুযায়ী বাইরের কাউকে খেলোয়াড়দের
ব্যক্তিগত কক্ষ বা নির্ধারিত জোনে প্রবেশের অনুমতি ছিল না। তবে অভিযোগ অনুযায়ী, সেই
নিয়ম উপেক্ষা করে কিছু দর্শনার্থীকে ভেতরে আনা হয়। বিষয়টি সামনে আসার পরই তা নিয়ে আলোচনা
শুরু হয় এবং পরে লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ তদন্তে নামে। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে জানানো হয়েছে,
ঘটনাটি ইচ্ছাকৃত নিয়মভঙ্গ ছিল না। বরং এটি ছিল ভুল বোঝাবুঝি ও প্রটোকল নিয়ে অস্পষ্টতার
ফল। তবুও দলের শৃঙ্খলা বজায় রাখা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং ভবিষ্যতের জন্য একটি
বার্তা দেওয়ার লক্ষ্যে অধিনায়ক শাহিন আফ্রিদির বিরুদ্ধে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দোষ নিজের কাঁধে নিলেন সিকান্দার রাজা
বলেন,এখানে দোষ শাহিনের নয় বরং আমার অনুরোধেই
সে নিচে গিয়েছিল।রাজা আরও বলেন, যাদের নিয়ে এত আলোচনা তারা মূলত তার পরিবার ও ঘনিষ্ঠ
বন্ধু। পুরো ঘটনার দায় নিজের কাঁধে নিয়েই রাজা বলেন, শাহিনকে এই বিতর্কে টেনে আনা ঠিক
হয়নি।