সাময়িকভাবে পাকিস্তানের ভিসা কার্যক্রম বন্ধ করল যুক্তরাষ্ট্র

পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস ও করাচি-লাহোর কনস্যুলেটে সাময়িকভাবে ভিসা কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ব...

পাকিস্তানের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে দেশটিতে ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদ মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, ইসলামাবাদে অবস্থিত দূতাবাস এবং করাচি ও লাহোরের কনস্যুলেটসহ সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট আগামী শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত বন্ধ থাকবে।দূতাবাস সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সহিংস বিক্ষোভের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে করাচি শহরে অবস্থিত মার্কিন কনস্যুলেট ঘিরে বিক্ষোভকারীদের হামলার চেষ্টার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।বিক্ষোভের সূত্রপাত হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি – এর মৃত্যুর খবরে। এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বিভিন্ন শহরে টানা বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রাজধানী ইসলামাবা ছাড়াও উত্তরের গিলগিট-বালতিস্তান অঞ্চলের গিলগিট ও স্কার্দুসহ কয়েকটি জেলায় কারফিউ জারি করা হয়েছে।সরকারি তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সংঘর্ষে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কয়েকজন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।মার্কিন প্রশাসন জানিয়েছে, কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই আপাতত ভিসা কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।সূত্র: আল জাজিরা, দূতাবাস বিজ্ঞপ্তি