সাংবাদিকতার মানোন্নয়ন ও সাংবাদিকদের মর্যাদা নিশ্চিতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী
১৯ এপ্রিল ২০২৬ রোববার বিকেলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে...
১৯
এপ্রিল ২০২৬ রোববার বিকেলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে নির্ধারিত
প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।জাতীয়
সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলিমের
এক লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন অবাধ তথ্যপ্রবাহের
যুগে সাংবাদিকতার মানোন্নয়ন, প্রকৃত সাংবাদিকদের মর্যাদা নিশ্চিতকরণ ও ভুয়া সাংবাদিকতা
প্রতিরোধে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণসহ অনলাইন ডাটাবেইজ তৈরির
পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভুয়া সংবাদ ও অপপ্রচার প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
ইতোমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক
এআই প্রশিক্ষণ, তথ্যবিষয়ক নীতি সহায়তা এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ
দেওয়া হবে। বর্তমানে প্রতি মাসে ঢাকার বাইরে চারটি এবং ঢাকায় দুটি কর্মশালা বাস্তবায়নের
কাজ চলমান রয়েছে। এ ছাড়া প্রতি মাসে অন্তত একটি করে কর্মশালা সাংবাদিক নেতাদের নিয়ে
ঢাকায় অনুষ্ঠিত হবে।
সংবাদপত্রের
স্বাধীনতা ও সাংবাদিকদের সুযোগ-সুবিধা সংক্রান্ত খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
আলি আসগারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার লক্ষ্যে
১৯৭৪ সালে প্রণীত ‘প্রেস কাউন্সিল অ্যাক্ট’ যুগোপযোগী করে একে আরও শক্তিশালী ও কার্যকর করার জন্য সংশোধনের কার্যক্রম
চলমান রয়েছে। সংক্ষুব্ধ ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রেস কাউন্সিল
অ্যাক্ট অনুযায়ী অভিযোগ দায়ের করতে পারেন।