শহিদদের স্বপ্ন অনুযায়ী দেশে গণতান্ত্রিক চর্চা জোরদার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে রাজারবাগ পুলিশ লাইনেই প্রথম গণহত্যা শুরু হয়েছিল এবং এখান থেকেই স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয়। তৎকালীন মেজর জিয়াউর রহমান এই...
১৯৭১
সালের ২৫ মার্চের কালরাতে রাজারবাগ পুলিশ লাইনেই প্রথম গণহত্যা শুরু হয়েছিল এবং এখান
থেকেই স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয়। তৎকালীন মেজর জিয়াউর রহমান এই গণহত্যার
খবর পেয়েই চট্টগ্রামে বিদ্রোহ ঘোষণা করেন এবং পরবর্তীতে ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র
থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বিশ্বের সমর্থন কামনা করেন।বৃহস্পতিবার
(২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধ-এ
পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে রাজারবাগ
পুলিশ লাইন্সকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণার প্রথম ভিত্তি হিসেবে উল্লেখ করে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন।মন্ত্রী
আরও জানান, সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের
পর তিনিও সেখানে শ্রদ্ধা জানান। পরে জিয়াউর রহমান-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে
রাজারবাগে আসেন। শহিদদের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, রাজারবাগ পুলিশ লাইনের পুলিশ
বাহিনীর রক্তদানই স্বাধীনতা যুদ্ধের ঘোষণার সূচনা। শহিদদের স্বপ্ন অনুযায়ী দেশে গণতান্ত্রিক
চর্চা আরও জোরদার হবে।
এ
সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি
মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।