শিবচরে অতিথি ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, শিবচর (মাদারীপুর)মাদারীপুরের শিবচরে ২ অক্টোবর (শুক্রবার) ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে...
নিজস্ব প্রতিবেদক, শিবচর (মাদারীপুর)মাদারীপুরের শিবচরে ২ অক্টোবর (শুক্রবার)
‘অতিথি ওভারভিউ
প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত
থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন অতিথি লিমিটেডের জিএম (ট্রেনিং) লায়ন মোহাম্মদ
খলিলুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি এভিয়েশন এন্ড ওভারসিজ
লিমিটেডের সিজিএম লায়ন মোহাম্মদ ওমর ফারুক।অনুষ্ঠানে বক্তারা কোম্পানির সার্বিক ব্যবসায়িক
কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আন্তর্জাতিক অঙ্গনে কাজের নানা সম্ভাবনা নিয়ে বিস্তারিত
আলোচনা করেন। বিশেষ করে নতুন অতিথিদের কোম্পানির সাথে সম্পৃক্ত করা এবং উদ্যোক্তাদের
দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।
সমগ্র প্রোগ্রামটি অত্যন্ত চমৎকার ও সুশৃঙ্খলভাবে
পরিচালনা করেন বেলায়েত ইবনে ওয়াহিদ, সানাউল্লা শানু, কামরুজ্জামান নসু এবং লিয়াকত
আলি হিরু। উপস্থিত উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি
সফলভাবে সম্পন্ন হয়।