সিলেটে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, সিলেটসিলেট জিন্দাবাজারের কানিজ প্লাজায় অতিথি গ্রুপের বিভাগীয় কার্যালয়ে উন্নত গ্রাহকসেবা নিশ্চিতকরণ ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে একটি বিশেষ প...
নিজস্ব প্রতিবেদক, সিলেটসিলেট জিন্দাবাজারের কানিজ প্লাজায় অতিথি
গ্রুপের বিভাগীয় কার্যালয়ে উন্নত গ্রাহকসেবা নিশ্চিতকরণ ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে
একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর (শনিবার) আয়োজিত এই কর্মসূচিতে
স্থানীয় ও মাঠপর্যায়ের সম্ভাবনাময় উদ্যোক্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।এতে প্রধান ট্রেইনার হিসেবে উপস্থিত থেকে
ব্যবসায়িক প্রসার, আধুনিক সেবা কৌশল এবং পেশাগত মানোন্নয়নের ওপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা
দেন অতিথি লিমিটেড’র সহকারী পরিচালক (ট্রেনিং) লায়ন সাইফুল ইসলাম সোহাগ। তিনি অংশগ্রহণকারীদের
উদ্দেশ্যে টেকসই ক্যারিয়ার গড়ার বাস্তবমুখী বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।সিলেট বিভাগীয় কার্যালয়ের সিজিএম (অপারেশন)
লায়ন মোঃ আব্দুল গনির সভাপতিত্বে এবং প্রফেসর হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত
বক্তব্য রাখেন বিডিএম হাকিম গাজিউর রহমান ফিরোজ। তিনি তাঁর বক্তব্যে সেবার মান বৃদ্ধি
ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে এই ধরনের উদ্যোগের সময়োপযোগী প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।
উপস্থিত প্রশিক্ষণার্থীরা এই আয়োজন নিয়ে
গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের অংশগ্রহণে অত্যন্ত উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশের
মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটে।