সিলেটে অতিথি ডট কম’র ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত
মোহাম্মদ হারুনুর রশীদ১১ অক্টোবর (রবিবার) সিলেট বিভাগীয় কার্যালয়ে অনলাইন প্ল্যাটফর্ম অতিথি ডট কম’র সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক একটি ওভারভিউ প...
মোহাম্মদ হারুনুর রশীদ১১ অক্টোবর (রবিবার) সিলেট বিভাগীয় কার্যালয়ে
অনলাইন প্ল্যাটফর্ম অতিথি ডট কম’র সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা
বিষয়ক একটি ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।অত্র প্রতিষ্ঠানের এজিএম হাকিম গাজিউর
রহমান ফিরোজ’র সভাপতিত্বে এবং প্রফেসর হেলাল উদ্দিন’র সঞ্চালনায় আয়োজনটির
মূল বিষয়বস্তু উপস্থাপন ও আলোকপাত করেন অনুষ্ঠানের প্রধান আলোচক ডিজিএম (ট্রেনিং) ইঞ্জিনিয়ার
মোহাম্মদ আশরাফ আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আতাউর রহমান, হুমায়ন
কবির এবং ইডিও মোঃ মুস্তাফিজুর রহমান খান।
এই আয়োজনে বক্তারা সিলেট বিভাগে প্রতিষ্ঠানের
গতিশীলতা আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন। প্রতিষ্ঠানের কর্মকর্তা ও উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত
অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়।