সিলেটে অতিথি ডটকম এর বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

‘নিউ ডাইমেনশন অফ অতিথি’শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিটি আধুনিক আতিথেয়তা শিল্পে সেবার মানোন্নয়ন, নতুন প্রযুক্তি গ্রহণ এবং গ্রাহক অভিজ্ঞতার নতুন দিকগুলো নিয়ে আয়োজিত...

‘নিউ ডাইমেনশন অফ অতিথি’শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিটি আধুনিক আতিথেয়তা শিল্পে সেবার মানোন্নয়ন, নতুন প্রযুক্তি গ্রহণ এবং গ্রাহক অভিজ্ঞতার নতুন দিকগুলো নিয়ে আয়োজিত একটি বিশেষ কর্মশালা। ৩ মে ২০২৬, সিলেটের কানিজ প্লাজায় (৭ম তলা) অবস্থিত অতিথি’র বিভাগীয় কার্যালয়ে এই বিশেষ কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।লায়ন মোঃ আব্দুল গনি, সিনিয়র জিএম (অপারেশন) এর সভাপতিত্বে শতাধিক উদ্যোক্তার অংশগ্রহণে আয়োজিত বিশেষ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন অতিথি প্রোপার্টিজ লিমিটেড এর চেয়ারম্যান লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী। তিনি আধুনিক আতিথেয়তায় অতিথিদের মানসিক প্রশান্তি ও বিশেষ অভিজ্ঞতার সুযোগ তৈরি করা, পর্যটন খাতের কর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়ন, বুকিং, সেবা প্রদান এবং গ্রাহক অভিযোগ ব্যবস্থাপনায় আধুনিক ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড এর পরিচালক লায়ন মোঃ ইসমাইল মিয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন, অতিথি শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি স্বপ্নের প্ল্যাটফর্ম। যেখানে দক্ষতা, সততা এবং পরিশ্রমের মাধ্যমে প্রত্যেকে নিজের অবস্থান তৈরি করতে সক্ষম। প্রযুক্তিনির্ভর সেবাকে আরও এগিয়ে নিতে সাম্প্রতিক সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জন করতে পারবো। উক্ত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন লায়ন কিবরিয়া ভূইয়া খোকন, জিএম (অপারেশন) হবিগঞ্জ এবং পরিচালনা করেন অতিথি লিমিটেড এর সহকারী পরিচালক লায়ন ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ গুহ।