সিলেটে অতিথি ডটকমের ‘ওভারভিউ’ প্রোগ্রাম অনুষ্ঠিত
তথ্যপ্রযুক্তির অভাবনীয় বিকাশে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা এখন আরও সহজ, দ্রুত ও গতিশীল হয়েছে। প্রযুক্তির আধুনিক ছোঁয়ায় দেশের পর্যটন খাতেও এসেছে নতুন সম্ভাবনা। এই...
তথ্যপ্রযুক্তির অভাবনীয় বিকাশে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা
এখন আরও সহজ, দ্রুত ও গতিশীল হয়েছে। প্রযুক্তির আধুনিক ছোঁয়ায় দেশের পর্যটন খাতেও এসেছে
নতুন সম্ভাবনা। এই ধারাবাহিকতায় সম্পূর্ণ দেশীয় ও আধুনিক ডিজিটাল বুকিং প্ল্যাটফর্ম
অতিথি ডটকম পর্যটন ও তথ্যপ্রযুক্তি খাতে নতুন মাত্রা যোগ করতে কাজ করে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় শনিবার (১৫ আগস্ট) বিকেল ৪টা ৩০ মিনিটে
সিলেট নগরীর জিন্দাবাজারের কানিজ প্লাজার ৭ম তলায় অতিথি লিমিটেডের উদ্যোগে ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে অতিথি ডটকমের কার্যক্রম, পর্যটন ও তথ্যপ্রযুক্তি
খাতে এর সম্ভাবনা, উদ্যোক্তা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা
করা হয়। প্রযুক্তিনির্ভর আধুনিক সেবা ব্যবস্থার মাধ্যমে দেশের পর্যটন খাতকে আরও সহজ,
গতিশীল ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার সুযোগ তৈরি হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিথি লিমিটেডের সিনিয়র জিএম (অপারেশন),
সিলেট বিভাগীয় অফিসের লায়ন মোঃ আব্দুল গনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি
লিমিটেডের উপ-পরিচালক (অপারেশন অ্যান্ড সেলস) লায়ন শেখ মোঃ জাহাঙ্গীর মিয়া।প্রধান অতিথির বক্তব্যে লায়ন শেখ মোঃ জাহাঙ্গীর মিয়া বলেন,অনুষ্ঠানে
উপস্থিত সম্ভাবনাময় উদ্যোক্তাদের সামনে কর্মসংস্থান সৃষ্টির নতুন সুযোগ, দীর্ঘমেয়াদি
ক্যারিয়ার গঠনের সম্ভাবনা এবং সৃজনশীল ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে সফলতা অর্জনের বিভিন্ন
দিক তুলে ধরা হয়। একই সঙ্গে উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বিকাশ, আত্মনির্ভরশীলতা
অর্জন এবং ভবিষ্যতে একটি টেকসই পেশাগত অবস্থান তৈরির লক্ষ্যে অতিথি ডটকমের বিভিন্ন
কর্মপরিকল্পনা ও সম্ভাবনা বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত
করে পর্যটন খাতের সেবা আরও সহজলভ্য ও আধুনিক করার পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের দক্ষতা
ও সক্ষমতা বৃদ্ধিতে অতিথি ডটকমের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি পর্যটন শিল্পের বর্তমান চ্যালেঞ্জ, ডিজিটাল বুকিং
ব্যবস্থার সম্ভাবনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময়
অনুষ্ঠিত হয়। সার্বিকভাবে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’টি সিলেটের পর্যটন ও ব্যবসায়িক
খাতে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং উদ্যোক্তা উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ
আয়োজন হিসেবে বিবেচিত হয়।