সিলেটে অতিথি গ্রুপের প্রাণবন্ত ইউজার প্রেজেন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
অ্যাপভিত্তিক সেবাখাতে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান অতিথি গ্রুপ প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি এবং ডিজিটাল অর্থনীতির বিকাশে ধারাবাহিক অবদান রেখে যাচ্...
অ্যাপভিত্তিক
সেবাখাতে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান অতিথি গ্রুপ প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, কর্মসংস্থান
সৃষ্টি এবং ডিজিটাল অর্থনীতির বিকাশে ধারাবাহিক অবদান রেখে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সিলেট নগরীর কানিজ প্লাজায় অবস্থিত অতিথি গ্রুপের সিলেট অফিসে
স্বনির্ভর উদ্যোক্তাদের অংশগ্রহণে এক প্রাণবন্ত ইউজার প্রেজেন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
হয়।অতিথি
স্কিল ডেভেলপমেন্ট-এর আয়োজনে অনুষ্ঠিত এ প্রোগ্রামে উদ্যোক্তা উন্নয়ন, ডিজিটাল প্ল্যাটফর্মের
কার্যকর ব্যবহার, আত্মকর্মসংস্থান এবং প্রযুক্তিনির্ভর ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন
দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।অনুষ্ঠানটি
পরিচালনা করেন পরিচালক লায়ন আজাদ রহমান। তিনি বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর দক্ষতা
ও ডিজিটাল সংযোগই নতুন অর্থনৈতিক সম্ভাবনার প্রধান চাবিকাঠি। তরুণ ও উদীয়মান উদ্যোক্তাদের
এগিয়ে নিতে প্রয়োজন প্রশিক্ষণ, সঠিক দিকনির্দেশনা এবং বাস্তবভিত্তিক সহায়তা।গুরুত্বপূর্ণ
বক্তব্য প্রদান করেন অতিথি লিমিটেডের জিএম (অপারেশন) কিবরিয়া ভূইয়া খোকন। তিনি বলেন,
অতিথি গ্রুপ শুধু একটি সেবাদানকারী প্রতিষ্ঠান নয়; এটি একটি কার্যকর প্ল্যাটফর্ম, যা
নতুন উদ্যোক্তা তৈরি, স্থানীয় অর্থনীতিকে গতিশীল করা এবং ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রাকে
শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করছে।অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন অতিথি লিমিটেডের জিএম (অপারেশন) লায়ন মোহাম্মাদ আব্দুল গনি। তিনি বলেন,
দেশের বিভিন্ন অঞ্চলে সম্ভাবনাময় উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও স্বাবলম্বী করে গড়ে
তুলতে অতিথি গ্রুপ নিয়মিত প্রশিক্ষণ, প্রেজেন্টেশন ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করছে।
তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ নতুন উদ্যোক্তাদের প্রযুক্তিনির্ভর ব্যবসায় আরও
আত্মবিশ্বাসী করে তুলবে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।প্রোগ্রামে
অংশগ্রহণকারী উদ্যোক্তারা এ উদ্যোগকে সময়োপযোগী ও ফলপ্রসূ হিসেবে উল্লেখ করেন। তাদের
মতে, এ ধরনের আয়োজন তাদের ব্যবসায়িক ধারণা, দক্ষতা ও পরিকল্পনাকে আরও বাস্তবমুখী করে
তুলতে সহায়তা করবে।
ডিজিটাল
সেবা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা বিকাশকে কেন্দ্র করে অতিথি গ্রুপের এ আয়োজন অংশগ্রহণকারীদের
মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহের সঞ্চার করে।