সিলেটে ‘অতিথি লিমিটেড’-এর বিশেষ ওয়ার্কশপ ট্রেনিং অনুষ্ঠিত
মোহাম্মদ হারুনুর রশীদদেশে ও আন্তর্জাতিক পর্যায়ে মানসম্মত সেবা নিশ্চিত করতে কাজ করছে ‘অতিথি ডট কম’। একই সাথে নতুন কর্মসংস্থান তৈরি ও অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে ২...
মোহাম্মদ হারুনুর রশীদদেশে ও আন্তর্জাতিক পর্যায়ে
মানসম্মত সেবা নিশ্চিত করতে কাজ করছে ‘অতিথি ডট কম’। একই সাথে নতুন কর্মসংস্থান তৈরি ও অর্থনৈতিক সমৃদ্ধির
লক্ষ্যে ২৬ সেপ্টেম্বর (শনিবার) এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের
জিন্দাবাজারের কানিজ প্লাজায় (৮ম তলা) প্রতিষ্ঠানের বিভাগীয় কার্যালয়ে এই কর্মশালার
আয়োজন করা হয়।উক্ত কর্মশালায় প্রধান
ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপ-পরিচালক (অপারেশন এন্ড সেলস্) লায়ন
শেখ মোঃ জাহাঙ্গীর মিয়া। তিনি আধুনিক ব্যবসায়িক কৌশল ও অপারেশনাল দক্ষতা বৃদ্ধির ওপর
গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন এবং তরুণ সমাজকে স্বাবলম্বী করার যে রূপরেখা প্রতিষ্ঠানটি
তৈরি করেছে, তা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।সিলেট বিভাগীয় কার্যালয়ের
সিজিএম (অপারেশন) লায়ন মোঃ আব্দুল গনি’র সভাপতিত্বে এবং প্রফেসর হেলাল উদ্দিন সঞ্চালনায়
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিডিএম হাকিম গাজিউর রহমান ফিরোজ। এই কর্মসূচিতে স্থানীয়
ও বিভিন্ন শাখার মাঠপর্যায়ের উদ্যোক্তা এবং কর্মকর্তাবৃন্দ অংশ নেন।