সিলেটে ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত: পর্যটন ও তথ্যপ্রযুক্তিতে নতুন সম্ভাবনার বার্তা

দেশের সর্ববৃহৎ অনলাইন ভিত্তিক বুকিং প্ল্যাটফর্ম ‘অতিথি ডট কম’ এর উদ্যোগে সিলেটে দুই দিনব্যাপী ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২৮ ও ২৯ জুন (র...

দেশের সর্ববৃহৎ অনলাইন ভিত্তিক বুকিং প্ল্যাটফর্ম ‘অতিথি ডট কম’ এর উদ্যোগে সিলেটে দুই দিনব্যাপী ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২৮ ও ২৯ জুন (রবি ও সোমবার) জিন্দাবাজারের কাজী ইলিয়াস রোডস্থ কানিজ প্লাজার সপ্তম তলায় অবস্থিত অতিথি লিমিটেডের সিলেট বিভাগীয় কার্যালয়ে এই বিশেষ ওভারভিউ প্রোগ্রাম আয়োজন করা হয়।অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেডের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রোগ্রামে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন অতিথি লিমিটেডের ডিজিটাল মার্কেটিং বিভাগের জিএম লায়ন ইমরান হোসেন আকাশ। আধুনিক ও যুগোপযোগী অ্যাপস ব্যবহারের মাধ্যমে দেশব্যাপী পর্যটন শিল্প এবং তথ্যপ্রযুক্তি খাতের সামগ্রিক উন্নয়ন ও প্রসারে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি।অনুষ্ঠানে বক্তারা বলেন, অতিথি ডট কম দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে সেবার মান বৃদ্ধি, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে সিলেটের সমৃদ্ধ পর্যটন খাতকে প্রযুক্তির আওতায় এনে তরুণ প্রজন্মের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এই ওভারভিউ প্রোগ্রাম বিশেষ অবদান রাখবে।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, স্থানীয় উদ্যোক্তা এবং তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। পরিশেষে আয়োজক কমিটির পক্ষ থেকে সিলেট বিভাগীয় অফিসের সিনিয়র জিএম (অপারেশন) লায়ন মো: আব্দুল গনি উপস্থিত সবাইকে ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং আগামী দিনেও অতিথির এই প্রযুক্তিভিত্তিক উন্নয়নমূলক কার্যক্রম দেশব্যাপী অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।