স্মার্ট কর্মসংস্থান ও বৈশ্বিক প্রতিযোগিতার প্রত্যয়: মুখরিত ছিল অতিথি ডট কম-এর সম্মেলন

তথ্যপ্রযুক্তি, পর্যটন এবং ই-কমার্সের এক যুগান্তকারী সমন্বয়ে দেশের তরুণ প্রজন্মের জন্য স্মার্ট কর্মসংস্থানের বিশাল ক্ষেত্র তৈরি করছে অনলাইন বুকিং ও ডিজিটাল সেবা...

তথ্যপ্রযুক্তি, পর্যটন এবং ই-কমার্সের এক যুগান্তকারী সমন্বয়ে দেশের তরুণ প্রজন্মের জন্য স্মার্ট কর্মসংস্থানের বিশাল ক্ষেত্র তৈরি করছে অনলাইন বুকিং ও ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম ‘অতিথি ডট কম’। এই সেবার মানকে অক্ষুণ্ন রেখে বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান সুদৃঢ় করার প্রত্যয়ে ২১ জুন রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে অতিথি গ্রুপের সকল পরিচালক, উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এক বিশেষ সম্মেলন। অতিথি লিমিটেড এর পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব:) লায়ন আব্দুল হান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী এই জমকালো সম্মেলনে অতিথি গ্রুপের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা যোগ দিয়ে পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিথি গ্রুপের সম্মানিত চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান যুগে তথ্যপ্রযুক্তি ও পর্যটনের মেলবন্ধন দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করেছে। বৈশ্বিক বাজারে নিজেদের টিকিয়ে রাখতে হলে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি গ্রাহক সেবার মান আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে হবে ।তিনি আরও বলেন, ‘অতিথি ডট কম’ শুধুমাত্র একটি বুকিং অ্যাপ নয়, বরং এটি দেশের বেকারত্ব দূরীকরণে এবং তরুণদের দক্ষ আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে একটি স্বনির্ভর প্ল্যাটফর্ম। দেশের অর্থনীতিতে অবদান রাখা এবং ডিজিটাল সেবাকে দেশের প্রতিটি তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আন্তরিকতার সাথে কাজ করতে তিনি সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি সফটওয়্যার সলিউশন লিমিটেড এর পরিচালক লায়ন অফিয়া কনক, অতিথি লিমিটেড এর পরিচালক (প্রশাসন) লায়ন ড. মোঃ সিরাজুল ইসলাম, পরিচালক লায়ন মোঃ নূর নবী মৃধা, অতিথি সিটি এন্ড রিসোর্ট লিমিটেড চেয়ারম্যান লায়ন এস এম শাহিন, অতিথি প্রপার্টিজ লিমিটেড চেয়ারম্যান লায়ন নজরুল ইসলাম চৌধুরী, অতিথি সিটি এন্ড রিসোর্ট লিমিটেড এর পরিচালক লায়ন ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান আজাদ, অতিথি এভিয়েশন এন্ড ওভারসিস লিমিটেড এর পরিচালক লায়ন আলী আহমাদ মাহমুদ, অতিথি লিমিটেড এর পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব:) লায়ন আব্দুল হান্নান, অতিথি লিমিটেড এর পরিচালক (অপারেশন) বিগ্রেডিয়ার জেনারেল (অব:) লায়ন এস এম ফেরদৌস, অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড এর পরিচালক লায়ন মো: ইসমাইল মিয়া, পুলিসের সাবেক ডিআইজি খান সাঈদ হাসান প্রমুখ।অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় ‘অতিথি ডট কম’ -এর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে পর্যটন ও ই-কমার্স খাতকে যেভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে আসা হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ অতিথিরা তরুণদের জন্য এমন বৈপ্লবিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করায় অতিথি গ্রুপের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং প্রযুক্তিভিত্তিক সেবার পরিধি আরও বাড়ানোর তাগিদ দেন।সম্মেলনে অতিথি গ্রুপের পক্ষ থেকে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী ও যুগান্তকারী ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করা হয়। উন্নত ইউজার ইন্টারফেস এবং এআই প্রযুক্তির সংযোজন ঘটিয়ে গ্রাহক সেবা আরও সহজ ও নিখুঁত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। পাশাপাশি ঢাকার বাইরে দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সেবার নেটওয়ার্ক বিস্তৃতির মাধ্যমে স্থানীয় তরুণদের জন্য নতুন স্মার্ট কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।এই সম্মেলনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল প্রতিষ্ঠানের আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যবসায়িক পরিধি বিস্তারের ঘোষণা। বিশেষ করে, পবিত্র মক্কায় সফলভাবে হজ্ব পরবর্তী সেবা ও ধর্মীয় পর্যটন অনুষ্ঠান পরিচালনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বৈশ্বিক বুকিং সেবার সাথে প্রতিযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশি এবং আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য বিশ্বমানের ডিজিটাল সেবা নিশ্চিত করার মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রত্যয় নিয়ে এই আনন্দঘন ও ফলপ্রসূ সম্মেলনের সফল সমাপ্তি ঘটে।