সংবিধান সংস্কার পরিষদ: সময়সীমার শেষ দিনে অনিশ্চয়তা!
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন। ভোটগ্রহণ শেষে ফলাফল চূড়ান্ত করে নির্বাচন কমিশন ১৩ ফেব্রুয়ারি রাত পেরিয়ে ১৪ ফেব্রুয়ারি ভোরে নির্বাচনের আনুষ্ঠান...
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন। ভোটগ্রহণ শেষে ফলাফল
চূড়ান্ত করে নির্বাচন কমিশন ১৩ ফেব্রুয়ারি রাত পেরিয়ে ১৪ ফেব্রুয়ারি ভোরে নির্বাচনের
আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করে। সেই গেজেট প্রকাশের পর থেকেই সংবিধান সংস্কার পরিষদের
কার্যক্রম শুরু করার নির্ধারিত সময় গণনা শুরু হয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী, নির্বাচনের পর নির্দিষ্ট সময়ের
মধ্যে সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করার বিধান রয়েছে। সেই হিসেবে
আজ রোববার এ পরিষদের প্রথম অধিবেশন ডাকার শেষ দিন। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতিরই এই অধিবেশন আহ্বান করার কথা। তবে নির্ধারিত
সময়সীমার শেষ দিনে পৌঁছেও এখন পর্যন্ত রাষ্ট্রপতির দপ্তর থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা
আসেনি। বিধান অনুযায়ী নির্বাচনে জয়ী প্রতিনিধিদের একই দিনে দুটি শপথ নেওয়ার
কথা রয়েছে। প্রথমে তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন এবং পরে সংবিধান সংস্কার পরিষদের
সদস্য হিসেবে আরেকটি শপথ গ্রহণ করবেন। এই পরিষদের মাধ্যমেই দেশের সংবিধান সংস্কার নিয়ে
আলোচনা, প্রস্তাব ও সিদ্ধান্ত গ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হওয়ার কথা। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে অধিবেশন আহ্বান না হওয়ায় পুরো প্রক্রিয়া
নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহল, বিশ্লেষক ও সংশ্লিষ্ট মহলে
আলোচনা চলছে। এখন রাষ্ট্রপতির দপ্তর থেকে কী সিদ্ধান্ত আসে, সেদিকেই সবার নজর রয়েছে।