সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (১৩ জুন ২০২৬) এক দিনের সফরে কক্সবাজারে গিয়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উ...

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (১৩ জুন ২০২৬) এক দিনের সফরে কক্সবাজারে গিয়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। এ সময় তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সন্তানের ভবিষ্যতের কথা ভেবে প্রত্যেক পরিবার অন্তত একটি করে গাছ লাগান।”সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন।কক্সবাজার পৌঁছে প্রধানমন্ত্রী পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন এবং স্থানীয় জনসমাবেশে বক্তব্য দেন। পরে তিনি ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন এবং মাছুমঘাট সংরক্ষিত বনে একটি গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।এ সময় প্রধানমন্ত্রী বলেন, “পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে গাছের বিকল্প নেই। আজ একটি গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। তাই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সবাইকে অন্তত একটি করে গাছ লাগাতে হবে।”দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকতের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। সন্ধ্যায় লং বিচ হোটেলে আয়োজিত সুধী সমাবেশে অংশ নিয়ে তিনি দেশের উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই ভবিষ্যৎ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী রাতেই বিমানে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।