সোফাই স্টেডিয়ামে রুদ্ধশ্বাস লড়াই, ইরান-নিউজিল্যান্ড ম্যাচে ৪ গোলের নাটক
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জি’-এর ম্যাচে ইরান ও নিউজিল্যান্ড ২-২ গোলে ড্র করেছে। ম্যাচটির আগে...
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত
সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জি’-এর ম্যাচে ইরান
ও নিউজিল্যান্ড ২-২ গোলে ড্র করেছে। ম্যাচটির আগে নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে
ছিল ইরান, তবে মাঠের লড়াইও ছিল সমান উত্তেজনাপূর্ণ।শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়
দুই দল। নিউজিল্যান্ডের হয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে দুইবার জালের দেখা পান এলিজা
জাস্ট। তার দুই গোলেই ম্যাচে দুই দফা এগিয়ে যায় কিউইরা। তবে প্রতিবারই ঘুরে দাঁড়ায়
ইরান। প্রথমে রামিন রেজাইয়ান এবং পরে মোহাম্মদ মোহেবি গোল করে সমতায় ফেরান দলকে। ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়রা একের পর
এক আক্রমণ সাজান। ইরানের অধিনায়ক মেহদি তারেমির একটি শক্তিশালী শট পোস্টে লেগে ফিরে
আসে, যা ম্যাচের অন্যতম আলোচিত মুহূর্ত হয়ে ওঠে। এই ড্রয়ের ফলে গ্রুপ ‘জি’-তে গুরুত্বপূর্ণ
এক পয়েন্ট অর্জন করেছে দুই দলই। বেলজিয়াম ও মিশরকে নিয়ে গঠিত কঠিন এই গ্রুপে পরবর্তী
ম্যাচগুলো এখন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।