শোক প্রকাশ
যশোর প্রতিনিধিঅতিথি গ্রুপের যশোর অফিসের স্বনির্ভর উদ্যোক্তা মোঃ রমজান আলী-এর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ২৯ জুলাই ২০২৬ (বুধবার) সকাল ৮ টায় রাজশাহী...
যশোর প্রতিনিধিঅতিথি গ্রুপের
যশোর অফিসের স্বনির্ভর উদ্যোক্তা মোঃ রমজান আলী-এর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
তিনি ২৯ জুলাই ২০২৬ (বুধবার) সকাল ৮ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মোঃ রমজান আলী-এর
মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অতিথি গ্রুপের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম
সোহেল। এক শোকবার্তায় তিনি বলেন, “মরহুম রমজান আলী ছিলেন একজন অত্যন্ত নিষ্ঠাবান,
কর্মঠ এবং গুণী উদ্যোক্তা। অত্র কোম্পানীর অগ্রযাত্রায় তার অবদান ও শ্রম আমরা সবসময়
শ্রদ্ধার সাথে স্মরণ করব। তার এই আকস্মিক প্রস্থান আমাদের অতিথি গ্রুপ পরিবারের জন্য
এক অপূরণীয় ক্ষতি।”আমরা মরহুমের বিদেহী
আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তার পরিবারকে এই শোক সহ্য
করার ধৈর্য দান করুন।শ্রদ্ধাঞ্জলি ও
সমবেদনায়
অতিথি গ্রুপ পরিবার