শ্রীপুরে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত চৌক্কার খাল পরিদর্শনে পানিসম্পদমন্ত্রী এ্যানি

গাজীপুরের শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর স্মৃতিবিজড়িত চৌক্কার খাল (গড়গড়িয়া খাল) পরিদর্শন করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।&n...

গাজীপুরের শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর স্মৃতিবিজড়িত চৌক্কার খাল (গড়গড়িয়া খাল) পরিদর্শন করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। সোমবার (গতকাল) বেলা ১১টায় তিনি শ্রীপুর উপজেলার ছাপিলাপাড়া গ্রামে অবস্থিত শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত স্থানে পৌঁছান। এ সময় তাঁর সফরসঙ্গী ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন (আজাদ) সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।পরিদর্শনকালে মন্ত্রী খালের বর্তমান অবস্থা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সংস্কার, খনন ও পানি প্রবাহ স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, ঐতিহাসিক ও স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণের পাশাপাশি স্থানীয় জনগণের কৃষি ও জলাবদ্ধতা নিরসনে খালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কারণে প্রয়োজনীয় উন্নয়ন ও সংরক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হবে।পানিসম্পদ প্রতিমন্ত্রীও খালের পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।এ সময় স্থানীয় নেতৃবৃন্দ খালটির সংস্কার ও সৌন্দর্যবর্ধনের দাবি জানান। পরিদর্শন শেষে মন্ত্রীদ্বয় সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় প্রস্তাব প্রস্তুতের নির্দেশ দেন বলে জানা গেছে।