শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সম্পাদক নূরুল আমীন নির্বাচিত

দীর্ঘ ৩৬ বছর পর সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন-২০২৬। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আরটিভির প্রতিনিধি আব...

দীর্ঘ ৩৬ বছর পর সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন-২০২৬। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার এবং সাধারণ সম্পাদক হিসেবে চ্যানেল টোয়েন্টি ফোরের নুরুল আমীন রবীন।গত ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার অনুষ্ঠিত এ নির্বাচন ঘিরে জেলার সাংবাদিকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য। নির্বাচনে বিভিন্ন পদে মোট ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। একটি পদে প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি পদগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা তথ্য কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার শাহিন মিয়া।নির্বাচনে বাকি ১৯টি পদের মধ্যে সহ-সভাপতি পদে দৈনিক হুঙ্কারের সম্পাদক হাবিবুর রহমান, দৈনিক রুদ্রবার্তার শহিদুল ইসলাম পাইলট ও দৈনিক মানবজমিনের খলিলুর রহমান নির্বাচিত হয়েছেন।অন্যান্য পদে বিজয়ীরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে যমুনা টিভির এস.এম. শাকিল, সহ-সাধারণ সম্পাদক পদে বার্তা বাজারের আশিকুর রহমান হৃদয়, সাংগঠনিক সম্পাদক পদে সময় টেলিভিশনের বিএম ইস্রাফিল, কোষাধ্যক্ষ পদে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সগির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক নিরপেক্ষ’র জামাল মল্লিক, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক খবরপত্রের মঞ্জুরুল ইসলাম রনি, দফতর সম্পাদক পদে ঢাকা মেইল-এর হাফেজ মো. আল-আমিন, সমাজ কল্যাণ সম্পাদক পদে ভোরের দর্পনের সাইফুল ইসলাম, আইন সম্পাদক পদে দৈনিক বর্তমান কথার সোহেল রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) কালের কণ্ঠের শরিফুল আলম ইমন এবং ধর্ম ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে দৈনিক সংবাদ দিগন্তের আলমগীর হোসেন। এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি গ্লোবাল ন্যাশনের ইসহাক মাদবর, দৈনিক করতোয়ার আব্দুল বারেক ভূঁইয়া, নিউজ জি টুয়েন্টিফোরের সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজের মিরাজ শিকদার ও গ্লোবাল টিভির সাইফুল ইসলাম ঢালী প্রমুখ। নবনির্বাচিত সভাপতি আবুল হোসেন সরদার বলেন, আমরা নির্বাচিত সবাইকে নিয়ে একটি আধুনিক, গতিশীল ও সাংবাদিকবান্ধব প্রেসক্লাব গড়ে তুলতে চাই। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার রক্ষায়ও সম্মিলিতভাবে কাজ করব ইনশাআল্লাহ। একই সাথে সাধারণ সম্পাদক নুরুল আমীন রবীনও সবার সহযোগিতা কামনা করে বলেন, সবার মতামত ও অংশগ্রহণের মাধ্যমে আমরা প্রেসক্লাবকে আরও সক্রিয় ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।