শ্রমজীবীদের জীবনযাত্রার আধুনিকায়নে, প্রযুক্তিভিত্তিক সেবা দিচ্ছে ‘অতিথি অ্যাপ‘
আবদুর রহমান খানশ্রমজীবীদের জীবনযাত্রার আধুনিকায়নে, প্রযুক্তিভিত্তিক সেবা দিচ্ছে অতিথি ‘ডট কম‘র উদ্ভাবিত-‘অতিথি অ্যাপ‘। কারণ মধ্যবিত্ত মানুষগুলো যাপিত জীবনের নান...
আবদুর রহমান খানশ্রমজীবীদের জীবনযাত্রার আধুনিকায়নে, প্রযুক্তিভিত্তিক সেবা দিচ্ছে অতিথি
‘ডট কম‘র উদ্ভাবিত-‘অতিথি অ্যাপ‘। কারণ মধ্যবিত্ত
মানুষগুলো যাপিত জীবনের নানাবিধ খরচে যখন হাঁফিয়ে ওঠে, তখন একটুখানি অতিরিক্ত সঞ্চয়
হাজারো ক্লান্তির শ্বাস-প্রশ্বাস কে সচল করে দেয়। তাই এ সকল মানুষের বাড়তি আয়ের কথা
বিবেচনায় রেখে ‘অতিথি‘ তার ‘অ্যাপ‘ সুবিধায় যুক্ত
করেছে-সিটি এন্ড রিসোর্ট প্রজেক্ট, সফটওয়্যার সল্যুশন ও স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট,
অ্যাপার্টমেন্ট ও হোটেল বুকিং সেবা, এভিয়েশন এন্ড ওভারসিস সেবা এবং বিজনেস, পরিবহন
সেবা এবং ফুড প্রজেক্ট (প্রস্তাবিত)।তাই প্রথাগত সেবা ব্যবস্থাকে প্রযুক্তির একীভূত বলয়ে সর্বাধুনিক অ্যাপস-ভিত্তিক
নেটওয়ার্কের মাধ্যমে গড়ে তুলছে নিশ্চিত আয়ের নির্ভরযোগ্য পরিবেশ। যেখানে সাধারণ মানুষের
ভ্রমণ ও প্রয়োজনীয় বুকিং সুবিধা হাতের মুঠোয় এনে দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মানের
সেবা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠান। যার মাধ্যমে দেশে এবং বিশ্বে
আন্তর্জাতিক মানের ভ্রমণ সুবিধাসহ আইটি খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির দূরদর্শী লক্ষ্য
নিয়ে এগিয়ে চলছে ‘অতিথি ডট কম‘। এ বিষয়ে কোম্পানী‘র অভিজ্ঞ নির্বাহী কর্মকর্তারা মনে করছেন,
দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কার্যক্রমের এই সম্প্রসারণ-জাতীয় অর্থনীতিতে বড় ইতিবাচক
পরিবর্তনের সূচনা করবে। যা দেশের বেকার জনগোষ্ঠির আর্থিক সমস্যা দূরীকরণের পাশাপাশি
দক্ষ জনশক্তি গঠনেও ব্যপক ভূমিকা রাখবে। আর দেশের স্বল্প ও মধ্যম আয়ের মানুষগুলো প্রচলিত
বিভিন্ন সেবার চিরচেনা সংকট নিরসনে এবং সেবা প্রতিষ্ঠানগুলোতে বুকিং প্রক্রিয়ায় এক
নতুন কোম্পানীকে আপন করে নিতে পারবে। কারণ সাধারণ মানুষের হাতের মুঠোয় এক অ্যাপের মাধ্যমে সহজ সেবা প্রধান
একটি চ্যালেঞ্জ। তবুও এ বিষয়ে প্রতিষ্ঠান পরিচালকদের বক্তব্য হচ্ছে, আধুনিক অনলাইন
বুকিং প্ল্যাটফর্ম 'অতিথি ডটকম' এক অ্যাপের মাধ্যমেই ৬টি প্রয়োজনীয় সেবা প্রধানে নতুন
দিগন্তের সুচনা করেছে। এ ছাড়াও প্রচলিত ট্রাভেল এজেন্সির প্রথাগত গণ্ডি পেরিয়ে নিয়মিত
গ্রাহক এবং নতুন উদ্যোক্তাগণ ডিজিটাল বুকিং নেটওয়ার্ক এর মাধ্যমে বিশ্ব বাজারে নিজের
কার্যক্রমকে আরও স্বচ্ছ গতিশীল করে তুলতে পারবে। অপরদিকে, সারাদেশে চলমান বিভিন্ন প্রশিক্ষণে কোম্পানীর ট্রেনারগণ শ্রমজীবীদের
জীবনযাত্রার আধুনিকায়নে তাদের অর্জিত আয়ের সাথে সংগতি রেখে, প্রযুক্তিভিত্তিক সেবা
কিভাবে আরও সহজে পৌঁছে দেয়া যায় এবং অতিথি অ্যাপ ব্যবহার করে প্রতি মাসে আরও অতিরিক্ত
আয় করা যায় সে বিষয়ে চলমান অনুষ্ঠানগুলোতে পরামর্শ দিচ্ছেন। যাতে প্রযুক্তির দক্ষতায়
নতুন উদ্যোক্তা হওয়ার মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন এ সকল শ্রমজীবী মানুষ।এ ছাড়াও ‘অতিথি ডট কম‘ ডিজিটাল সার্ভিস
সেক্টরে প্রতিনিয়ত উদ্ভাবনী সেবা যুক্ত করছে। প্রতিষ্ঠানের মূল লক্ষ্য-স্থানীয় তরুণ-তরুণীদের
প্রযুক্তিনির্ভর নেটওয়ার্কের সাথে যুক্ত করে তাদের স্বাধীন উদ্যোক্তা ও স্বনির্ভর করে
গড়ে তোলা। যাতে ঘরে বসেই উপার্জনের নতুন পথ খুঁজে পান। অপরদিকে, সারাদেশের সেমিনারে
অংশগ্রহণকারীরা অতিথির অনলাইন কার্যক্রমের সাথে যুক্ত হয়ে নিজ অঞ্চলে থেকেও বিভিন্ন
সেবা এবং ব্যবসায় অংশীদার হতে পারেন। এ কারণে অতিথি ডট কম‘র দূরদর্শী কর্পোরেট
ভাবনা তরুণ-তরুণীদের কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই ‘অতিথি‘ এখন শুধু হোটেল
বুকিং ‘অ্যাপ‘ নয়-এতে রিসোর্ট,
অ্যাপার্টমেন্ট, ট্যুর প্যাকেজ, হজ এবং ওমরাহ, রুম শেয়ার, কনভেনশন হল থেকে শুরু করে এভিয়েশন ও ট্রান্সপোর্টসহ
আপনার ভ্রমণ এবং জীবনের প্রয়োজনীয় সব বুকিং সুবিধা পাবেন এক প্ল্যাটফর্মে।