স্থানীয় পর্যটন ও সেবা খাতের উন্নয়নে কাজ করছে অতিথি

২ মে ২০২৬, শনিবার অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড এর উদ্যোগে আয়োজিত বগুড়া নবাব বাড়ি রোডস্থ হোটেল ৭১ ইন এ ‘অতিথি ওভারভিউ’ প্রেজেন্টেশন প্রোগ্রাম সফলভাবে অনুষ্ঠিত...

২ মে ২০২৬, শনিবার অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড এর উদ্যোগে আয়োজিত বগুড়া নবাব বাড়ি রোডস্থ হোটেল ৭১ ইন এ ‘অতিথি ওভারভিউ’ প্রেজেন্টেশন প্রোগ্রাম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অ্যাপ-ভিত্তিক বুকিংয়ের মাধ্যমে স্থানীয় পর্যটন ও সেবা খাতকে ডিজিটাল করার মাধ্যমে দেশের পর্যটন খাতে বড় পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছে অতিথি লিমিটেড।সৈয়দ মিলাদুল হুদা’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেজেন্টেশন প্রোগ্রামে অতিথি’র বুকিং ব্যবস্থাকে আরও স্মার্ট, অ্যাপ-নির্ভর এবং গ্রাহকবান্ধব করার পরিকল্পনা তুলে ধরা হয়। এছাড়াও এই প্রেজেন্টেশনে শ্রমজীবী মানুষের জন্য প্রযুক্তি-নির্ভর নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি লিমিটেডের সিনিয়র জিএম (অপারেশন) লায়ন কামরুজ্জামান রোকন। এই ধরনের আয়োজন নিয়ে তিনি আশা প্রকাশ করে বলেন, অ্যাপ-এর মাধ্যমে দেশব্যাপী পর্যটন ও পরিবহনে সহজলভ্যতা। প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে আয় বৃদ্ধি। গ্রাহক সেবা ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ। এছাড়াও পর্যটন শিল্পে কর্মরত শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ ও ডিজিটাল যুগে টিকে থাকার সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। অতিথি লিমিটেড এর উদ্যোক্তা এবং প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘অতিথি ওভারভিউ’ প্রেজেন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএম (ট্রেনিং) লায়ন খলিলুর রহমান।