সততা ও মানসম্মত সেবার মাধ্যমে অতিথি গ্রুপকে আরও এগিয়ে নিতে চাই: লায়ন এস এম শাহীন
টেকসই উন্নয়নের লক্ষ্যে ব্যবসায়িক সততা, নিষ্ঠা ও মানসম্মত গ্রাহক সেবার মাধ্যমে আমরা প্রতিষ্ঠানকে একটি সমৃদ্ধ আগামীর পথে এগিয়ে নিয়ে যেতে চাই। গত ২৬ অক্টোবর সন্ধ্য...
টেকসই
উন্নয়নের লক্ষ্যে ব্যবসায়িক সততা, নিষ্ঠা ও মানসম্মত গ্রাহক সেবার মাধ্যমে আমরা প্রতিষ্ঠানকে
একটি সমৃদ্ধ আগামীর পথে এগিয়ে নিয়ে যেতে চাই। গত ২৬ অক্টোবর সন্ধ্যায় মিরপুর-১ এর সিটি
মহল চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত অতিথি গ্রুপের বিশেষ ওভারভিউ প্রোগ্রামে প্রধান অতিথির
বক্তব্যে একথা বলেন অতিথি সিটি এন্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান লায়ন এস এম শাহীন।অনুষ্ঠানে
প্রতিষ্ঠানের মূল লক্ষ্য, আধুনিক কর্মপরিকল্পনা ও সেবার মানোন্নয়নের সুনির্দিষ্ট রূপরেখা
তুলে ধরে তিনি বলেন, সময়ের পরিবর্তনের সাথে আবাসন ও পর্যটন খাতে গ্রাহকদের চাহিদা ও
প্রত্যাশায় বড় ধরনের রূপান্তর এসেছে। অতিথি গ্রুপ কেবল ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনই
নয়, বরং একটি বিশ্বস্ত, আধুনিক ও পরিবেশবান্ধব সেবার ধারা তৈরি করতে বদ্ধপরিকর। আমাদের
মূল চালিকাশক্তি হলো সততা ও নিষ্ঠা। প্রতিটি প্রকল্প সুনির্দিষ্ট সময়ে বুঝিয়ে দেওয়া
এবং সেবার সর্বোচ্চ মান বজায় রাখাই আমাদের অঙ্গীকার। সকলের সম্মিলিত মেধা, কঠোর পরিশ্রম
এবং গ্রাহকদের অবিচল আস্থাকে পুঁজি করে আমরা এই প্রতিষ্ঠানকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে
একটি অনন্য ও মর্যাদাপূর্ণ উচ্চতায় নিয়ে যেতে চাই। আপনাদের এই পারস্পরিক সহযোগিতাই
আমাদের সমৃদ্ধ আগামীর পথে এগিয়ে যাওয়ার মূল চালিকাশক্তি।অত্র
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিথি লিমিটেডের পরিচালক (প্রশাসন) লায়ন ড. সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক লায়ন নূর নবী মৃধা, অতিথি মিডিয়া এন্ড পাবলিকেশন্স
লিমিটেডের পরিচালক লায়ন মোহাম্মদ ইসমাইল মিয়া, অতিথি লিমিটেডের সহকারী পরিচালক লায়ন
সাইফুল ইসলাম সোহাগ, লায়ন ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ গুহ এবং অতিথি মিডিয়া এন্ড পাবলিকেশন্স
লিমিটেডের সহকারী পরিচালক লায়ন মনিরুজ্জামান।
এই
আয়োজনে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের ওপর মূল প্রশিক্ষক
হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন ডিজিএম (ট্রেনিং) লায়ন আবে কাউসার। অনুষ্ঠানটি
সঞ্চালনা করেন লায়ন কৃষিবিদ সাখাওয়াত হোসেন। এসময় এজিএম (সেলস) লায়ন মো: আলম খানসহ
দুই শতাধিক উদ্যোক্তা উপস্থিত ছিলেন।