সততা ও উদ্ভাবনী কৌশলই সুদৃঢ় অগ্রযাত্রার ভিত্তি : লায়ন সাইফুল ইসলাম সোহল
'অতিথি গ্রুপ' সবসময়ই মানসম্মত সেবা নিশ্চিতকরণ এবং কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় ১ আগস্ট ২০২৬ (শনিবার) বন্দরনগরী চট্টগ্রামের...
'অতিথি গ্রুপ' সবসময়ই মানসম্মত সেবা নিশ্চিতকরণ
এবং কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় ১ আগস্ট ২০২৬
(শনিবার) বন্দরনগরী চট্টগ্রামের অভিজাত হোটেল রেডিসন ব্লু-র সম্মেলন কক্ষে অতিথি গ্রুপের
গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের দিনব্যাপী কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। এই বর্ণাঢ্য
আয়োজনে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার শীর্ষ সাংগঠনিক ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ
স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি
গ্রুপের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ)।প্রধান অতিথির বক্তব্যে একবিংশ শতাব্দীর
বৈশ্বিক ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবেলা এবং প্রতিষ্ঠানের দূরদর্শী রোডম্যাপ অত্যন্ত
তাৎপর্যপূর্ণভাবে তুলে ধরে কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা
ব্যক্ত করে বলেন, "বর্তমান পরিবর্তনশীল ও প্রতিযোগিতাপূর্ণ বাজারের সাথে তাল মেলাতে
হলে আমাদের প্রথাগত চিন্তাধারার বাইরে গিয়ে সম্পূর্ণ আধুনিক, উদ্ভাবনী ও কৌশলগত সিদ্ধান্ত
গ্রহণ করতে হবে। আমাদের লক্ষ্য কেবল প্রাতিষ্ঠানিক মুনাফা অর্জন নয়, বরং ব্যবসার প্রতিটি
স্তরে সততা, শতভাগ পেশাদারিত্ব এবং টেকসই জবাবদিহিতার একটি মজবুত সংস্কৃতি গড়ে তোলা।"
কর্মকর্তাদের উদ্বুদ্ধ করে তিনি আরও বলেন, "মনে রাখতে হবে, আপনাদের সম্মিলিত মেধা,
সততা ও দায়বদ্ধতাই অতিথি গ্রুপকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।" একই সাথে তৃণমূল বা
প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় সেবার মান আরও গতিশীল ও ত্রুটিহীনভাবে পৌঁছে
দিতে কর্মকর্তাদের আন্তরিকতার সাথে আত্মনিয়োগ করার বিশেষ তাগিদ দেন তিনি।কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে কোম্পানির
পরিচালনা পর্ষদের পরিচালক লায়ন ড. সিরাজুল ইসলাম এবং লায়ন মোঃ নুরুন্নবী মৃধা ব্যবসায়িক
নানা কারিগরি দিক, বাজার সম্প্রসারণের আধুনিক কৌশল এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিতকরণের
ওপর অত্যন্ত মূল্যবান ও সময়োপযোগী আলোকপাত করেন। কর্পোরেট প্রতিযোগিতায় টিকে থাকার
কৌশল ব্যক্ত করে তারা আধুনিক ও প্রযুক্তিবান্ধব বিপণন পদ্ধতি এবং সর্বোচ্চ গ্রাহক সন্তুষ্টি
অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সাথে তারা পর্যটন নগরী কক্সবাজারসহ সমগ্র
চট্টগ্রাম বিভাগে অতিথি লিমিটেডের ব্যবসায়িক কার্যক্রমের আধুনিকায়ন, সাংগঠনিক পরিধি
সম্প্রসারণ এবং আগামী দিনের কৌশলগত পরিকল্পনা নিয়ে অনুষ্ঠানে উপস্থিত অংশীজন ও শীর্ষ
কর্মকর্তাদের সাথে এক ফলপ্রসূ ও বৃহৎ আলোচনায় অংশ নেন।অতিথি লিমিটেডের উপ-পরিচালক লায়ন মঞ্জুর
মোরশেদের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক লায়ন ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ গুহ’র সুনিপুণ সঞ্চালনায়
বর্ণাঢ্য এই অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে পরিচালিত হয়। দিনব্যাপী
আয়োজিত এই কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তাবৃন্দ আধুনিক ব্যবসায়িক কৌশল, প্রাতিষ্ঠানিক
দক্ষতা বৃদ্ধি এবং নেতৃত্বের গুণাবলী উন্নয়নের নানামুখী প্রায়োগিক সেশনে অংশ নেন।
উচ্চতর এই প্রশিক্ষণ ও দিকনির্দেশনা আগামী দিনে কোম্পানির সুদূরপ্রসারী লক্ষ্য অর্জন
এবং দূরদর্শী পরিকল্পনা বাস্তবায়নে অত্যন্ত মাইলফলক ও যুগান্তকারী ভূমিকা রাখবে বলে
দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন আয়োজক কমিটি।