সৎভাবে সমৃদ্ধি অর্জনে হালাল ব্যবসার বিকল্প নেই: লায়ন তাজুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক, ঢাকা"সৎভাবে চাকরি করে বর্তমান যুগে একটি সুন্দর বাড়ি ও গাড়ির মতো স্বপ্ন বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। তাই জীবনকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও পরিপূ...
নিজস্ব প্রতিবেদক, ঢাকা"সৎভাবে চাকরি করে বর্তমান যুগে একটি সুন্দর বাড়ি ও গাড়ির মতো স্বপ্ন বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। তাই জীবনকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও পরিপূর্ণ করতে ব্যবসার কোনো বিকল্প নেই“। ৪ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় ঢাকার বনানীতে একটি বিশেষ বিজনেস কনফারেন্সে আমন্ত্রিতদের উদ্দেশে বিশেষ অতিথি হিসেবে দেয়া বক্তব্যে, এসব কথা বলেন লায়ন তাজুল ইসলাম-উপ পরিচালক (উন্নয়ন), অতিথি গ্রুপ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিথি ওভারসিস লিমিটেড‘র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হান্নান (অব:)। এ সময় অতিথি গ্রুপ ও এর অঙ্গ প্রতিষ্ঠানের উপদেষ্টা এবং পরিচালকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। লায়ন তাজুল ইসলাম জীবনের প্রয়োজনে নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী সমৃদ্ধ করতে আমন্ত্রিতদের সামনে অতিথি ডট কম‘র গুরুত্ব তুলে ধরে বলেন, দেশ-বিদেশে চাকরি জীবনের পাশাপাশিও সৎ এবং হালাল উপায়ে ব্যবসার মাধ্যমে অতিথি গ্রুপ থেকে আয় করা সম্ভব। এ ছাড়াও এখানে বর্তমান তরুণদের আধুনিক প্রযুক্তিতে দক্ষতা উন্নয়নের মাধ্যমে উদ্যাক্তা হিসেবে তৈরী করা হয় বলেও জানান। জাতিসংঘে দীর্ঘ সময় চাকরির অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা নিজের কর্মজীবনের বিভিন্ন বিষয় শেয়ার করে আরও বলেন, “প্রত্যেকেরই জীবনের মূল তাগিদ হলো অর্থনৈতিক সততা ও স্বচ্ছলতা। চাকরি জীবনে অর্জিত অভিজ্ঞতার পর আমি বুঝেছি, অল্প পুঁজি খাটিয়ে যদি সৎ ও হালাল উপায়ে উপার্জন করা যায়, তবে তার চেয়ে বেশি আত্মতৃপ্তি আর কিছুতে হতে পারে না“।অপরদিকে, অন্যত্র ব্যবসায়িক যাত্রার শুরুতে অভিজ্ঞতার অভাবে বন্ধু ড. সিরাজুল ইসলামের সঙ্গে একটি ছোট ব্যবসায় বিনিয়োগ করে কিছুটা লোকসানের মুখোমুখি হয়েছিলেন বলে জানান। তবে পরবর্তীতে অতিথি গ্রুপের বিজনেস কনসেপ্ট দেখে এবং সঠিক নিয়ম জেনে এতে যুক্ত হন।বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, আমি নিজে আত্মবিশ্বাসী হয়ে আমার পরিবার, সন্তান, ভাই ও বন্ধুদের এই প্ল্যাটফর্মে সম্পৃক্ত করেছি। তাই দীর্ঘ চাকরি জীবনের চেয়ে এখানে অল্প পুঁজি নিয়ে কাজ করে, মানসম্মতভাবে নিজের ক্যারিয়ার ও আর্থিক ভালো অবস্থান গঠন করা সম্ভব। সম্মেলনে আগত অতিথিদের এ প্রতিষ্ঠানের ব্যবসা সম্পর্কে সঠিক ধারণা নেওয়ার আহ্বান জানান তিনি।উল্লেখ্য, বিজনেস কনফারেন্সে আমন্ত্রিত অতিথি এবং দূর-দূরান্ত থেকে আসা উদ্যোক্তারা অতিথি গ্রুপের এমন কার্যক্রমকে স্বাগত জানান।