সুবিধাবঞ্চিত মানুষের সেবায় ‘ফিলাপ’-এর মানবিক উদ্যোগ
সমাজের দরিদ্র, অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক মানুষের স্বাস্থ্য অধিকার এবং প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে পজেটিভ হেলথ এডুকেশন লিগ্যাল এইড ফা...
সমাজের দরিদ্র, অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক
মানুষের স্বাস্থ্য অধিকার এবং প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে পজেটিভ
হেলথ এডুকেশন লিগ্যাল এইড ফাউন্ডেশন ফিলাপ)।অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন
সাইফুল ইসলাম সোহেল-এর অনুপ্রেরণা ও দিকনির্দেশনায় ফিলাপ মানবিক সেবায় গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় অতিথি
ডট কমের সহযোগিতা ও ফিলাপ রাজশাহীর উদ্যোগে এ মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।রাজশাহী বিভাগীয় প্রধান, মার্চেন্ট উদ্যোক্তা
ও মানবাধিকার প্রকল্পের পরিচালক লায়ন আব্দুর রহিমের দিকনির্দেশনায় কার্যক্রমে সহযোগিতা
করছেন জিএম নাসির খান ও ডিজিএম কাজী রেজাউল ইসলাম।মানবিক সেবাকে অগ্রাধিকার দিয়ে পরিচালিত এ কার্যক্রমে
পথশিশু, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ, খাবার এবং আর্থিক সহযোগিতা
প্রদান করা হয়ে থাকে। পাশাপাশি তাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় আইনি সহায়তা
প্রদানের উদ্যোগও নেওয়া হচ্ছে।ফিলাপের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের মধ্যে
স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধে ইতিবাচক স্বাস্থ্য শিক্ষা প্রদান এবং অসহায়
মানুষের প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করা। মানবিক এ উদ্যোগ ইতোমধ্যে সমাজের বিভিন্ন
শ্রেণি-পেশার মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে।
একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরিচালিত
এ মানবিক কার্যক্রম প্রতিদিন রাত ১০টা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। মানুষের কল্যাণে অতিথি
গ্রুপ ও ফিলাপের এ মহৎ উদ্যোগ আরও বিস্তৃত ও সফল হোক, এটাই প্রত্যাশা।