সুনামগঞ্জে অতিথি ডট কম’র প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মোঃ দিদার হোসেনআধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশ্বজুড়ে ডিজিটাল মার্কেটিংয়ের প্রসার এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুনামগঞ্জে দুই দিনব্যাপী এক নিবিড় প্রশিক...
মোঃ দিদার হোসেনআধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশ্বজুড়ে ডিজিটাল মার্কেটিংয়ের প্রসার
এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুনামগঞ্জে দুই দিনব্যাপী এক নিবিড় প্রশিক্ষণ
কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ও ২৪ অক্টোবর জেলা মডেল মসজিদ কমপ্লেক্স অডিটোরিয়ামে ‘অতিথি ডট কম’ এই বিশেষ কর্মসূচির
আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপ-পরিচালক (রিসার্স
এন্ড ডেভেলপমেন্ট) লায়ন মোহাম্মদ মাহফুজুল হক ক্যালিস।প্রায় ৮০ জন উদ্যোক্তার অংশগ্রহণে এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জের
ইডিও মোঃ লোকমান হোসেন এবং কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের ইডিও মোঃ দিদার হোসেন। দুই
দিনব্যাপী এই সেশনে বৈশ্বিক বিপণন কৌশল, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং দক্ষ জনশক্তি
তৈরির নানা দিক নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। এসময় উদ্যোক্তা জাবেদ কাউসার
টিপু, নূর মোহাম্মদ, মহিউদ্দিন ও হালিমা আক্তারসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা
উপস্থিত ছিলেন।
সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা
যায়। পরিশেষে, “সঠিক সময়ে সঠিক ম্যাপ, আমাদের আছে অতিথি অ্যাপস” এই সম্মিলিত
স্লোগানের মাধ্যমে উৎসবমুখর পরিবেশের সমাপ্তি ঘটে।